প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Dec 2025, 11:32 PM
তিতাসে পাঁচ অদম্য নারীকে সংবর্ধনা
তিতাস প্রতিনিধি
কুমিল্লার তিতাসে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে পাঁচ অদম্য নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে তাদের সংবর্ধনা দেওয়া হয়। জীবন সংগ্রামে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা পাঁচ অদম্য নারী হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী আরিফা খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রাজিয়া সুলতানা, সফল জননী মোসা. ফাতেমা আক্তার, নির্যাতন দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামের জয়ী তানিয়া আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা আফরোজা পারভীন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোসা. শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার সারজিনা আক্তার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি মো. রব মিয়া প্রমূখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...