প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Dec 2025, 11:21 PM
বরুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
মোঃ জাহাঙ্গীর আলম
" দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতাঃ গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যকে ধারণ করে গতকাল ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল নয়টায় বরুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। শুরুতে জাতীয় সঙ্গিত পরিবেশন শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। এদিন ,উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি র্যলি করে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি, সভাপতিত্ব করেন বিসি আই সির সাবেক জিএম ও বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম, বক্তব্য রাখেন--উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া,বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক --রাদে স্যাম বৈশ্নব, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমেদ, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার বরুড়া প্রতিনিধি সাংবাদিক মোঃ ইকরামুল হক, বরুড়া আদর্শ পৌরমডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন , উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল হাসান রনি, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রুপসী বাংলা পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি সলিল রঞ্জন বিশ্বাস, উপজেলা পরিষদের অন্যান্য অফিসার, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ। বক্তারা বলেন একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য দুর্নীতির বিরুদ্ধে সম্মিলিত ভাবে সকলেই নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে, ধরুন আজকে অনুষ্ঠানের সময় দেয়া হয়েছে নয়টায়, যিনি নয়টার পরে এসেছে এটাও দুর্নীতি, তরুণ সমাজকেই প্রথমে এগিয়ে আসতে হবে, তরুণরাই পারবে একটি দুর্নীতি মুক্ত একটি সুন্দর শুদ্ধতাপূর্ণ রাষ্ট্র বিনির্মান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...