প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Dec 2025, 11:19 PM
চৌদ্দগ্রামে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত ১৪ জন আহত
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী স্লিপার (এসি) বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় মো. আব্দুল জব্বার (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত আব্দুল জব্বার লালমনিরহাট জেলার সদর উপজেলার মরণখা গ্রামের ফজলুল হকের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। গত সোমবার দিবাগত রাতে দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পিরদর্শক (এসআই) ফারুক হোসেন।
দুঘর্টনায় আহতরা হলেন: বাসযাত্রী মো. শরীফ (২৮), ইমরান হোসেন (৩৬), শান্তা ইসলাম (২৯), ফাহিম (২৬), মাজহারুল হক (২৫), রিয়াজ হোসেন (২৬), আশরাফুল ইসলাম (২৮), শায়েস্তাবিন হায়দার (২৯), সাইমা তাবাসসুম (২৫), ইতি আক্তার (২৩), মো. রিপন (২৮), মো. মিলন (২৬), শহিদুল ইসলাম (৩৬) ও সুমাইয়া আক্তার (২৬)।
স্থানীয়দের বরাত দিয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের এসআই ফারুক হোসেন জানান, চিওড়া রাস্তার মাথার পুরাতন চট্টগ্রামগামী মহাসড়ক থেকে মালবোঝাই একটি পিকআপ মহাসড়ক অতিক্রম করার সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা একে ট্রাভেলস এর একটি স্লিপার যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে স্লিপার বাস ও পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় পিকআপে থাকা আব্দুল জব্বার নিহত হন ও স্লিপার বাসের ১৪ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিচয় সনাক্ত এবং আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...