প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 8 Dec 2025, 11:24 AM
মালদ্বীপে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বাংলাদেশি কর্মীর মৃত্যু
হৃদরোগে আক্রান্ত হয়ে মালদ্বীপে ১২ ঘণ্টার ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। তারা হলেন আহমেদ কামাল (৪৮) ও সেলিম উদ্দিন (৬৪)। তাদের দুজনেরই বাড়ি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায়।দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন জানান, শনিবার পৃথক এ দুটি ঘটনা ঘটে রাজধানী মালেতে।মিশনের এই কর্মকর্তা বলেন, “দুজনকেই অসুস্থ অবস্থায় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।” আহমেদ কামাল বৈধভাবে থাকায় তার লাশ দেশে পাঠাতে সম্পূর্ণ খরচ ইনসিওরেন্স কোম্পানি বহন করবে। তার সহকর্মীদের চেষ্টায় এ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। অন্যদিকে সেলিম উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে থাকায় সম্পূর্ণ খরচ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ও দূতাবাসের সহযোগিতায় তার লাশ আজ সোমবার দেশে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...