প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Dec 2025, 10:51 PM
দেবিদ্বারে ষাট বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বারে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ফয়সাল (২০) নামের এক যুবককে কারাগারে প্রেরণ করেছে থানা পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়নপুর (ছয়গুরা) গ্রামের বাড়ির ভিক্টিমের ঘরে একা থাকার সুযোগে ফয়সাল সেখানে প্রবেশ করে তাকে জোরপূর্বকভাবে ধর্ষণ করেন। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে অভিযুক্তের পরিবার নানা প্রলোভন দেখায় ও চাপ সৃষ্টি করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে এ নিয়ে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয়রা অভিযুক্ত ফয়সালকে আটক করে পুলিশে খবর দেন। রাত ৯টায় দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই অভিযুক্ত যুবককে থানায় নিয়ে আসে এবং ভিক্টিমের ছেলে বাদী হয়ে থানায় মামলা করেন। ফয়সাল উপজেলার দক্ষিণ নারায়নপুর গ্রামের মো. জিয়ার ছেলে। সে পেশায় একজন ট্রাক হেলপার। এ ব্যাপারে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মঈনুদ্দীন বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ঘটনার সত্যতা স্বীকার করে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...