প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Dec 2025, 10:37 PM
কুমিল্লায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো: সানোয়ার জাহান ভূঁইয়া বলেছেন, ‘দেশের উন্নয়নে কারিগরি শিক্ষার বিস্তার অপরিহার্য। কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আধুনিক ল্যাব স্থাপন করা হবে। বর্তমান যুগে প্রযুক্তি নির্ভর, দক্ষতা ছাড়া প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়।’ শনিবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লা জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কুমিল্লার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইডিইবি কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মো: হাফিজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন আইডিইবির অন্তর্বর্তী কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো: শাহ আলম, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, আইডিইবি ঢাকা অঞ্চলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, আইডিইবি কুমিল্লা অঞ্চলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী এরশাদ উল্যাহ। আইডিইবি কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী এ কে এম জামাল হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন। আলোচনা সভা শেষে কবুতর ও বেলুন উড়িয়ে গণ প্রকৌশল দিবসের বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করা হয়। র্যালিটি কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা জেলা শিল্পকলায় এসে শেষ হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...