...
শিরোনাম
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত ⁜ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ⁜ আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থা-এমপি মোঃ আবুল কালাম ⁜ কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কুসিক এর অভিযান ⁜ এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ ⁜ মাদকমুক্ত সমাজ ও আধুনিক মোকাম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ জহিরুল ইসলাম ⁜ ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫টি মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনে সংগ্রহ করলেন আমানত খান ⁜ ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ⁜ বুড়িচং উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর অধ্যাপক অহিদুর রহমানের শপথ গ্রহণ ⁜ হোমনায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত! ⁜ আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যানের বক্তব্য সভা শেষেই বিএনপি নেতার হাতে হামলার শিকার ⁜ ৮৮ বছরের ঐতিহ্য রক্ষায় ভক্তদের আহ্বান—বিভেদ নয়, দুই মহারাজের উপস্থিতিতে একসঙ্গে পূজা উদযাপনের দাবি ⁜ ৩৭ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে কুবিতে প্রযুক্তি উৎসব, বিজয়ীদের ইন্টার্নশিপের সুযোগ ⁜ বুড়িচং ষোলনল ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের উঠান বৈঠক ⁜ আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চার বছরেও নির্মাণ হয়নি ⁜ কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদের মাঝে উৎসবের আমেজ ⁜ গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে- ⁜ দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র‌্যালী অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Dec 2025, 11:43 PM

...
হাজী ইয়াছিনের স্বতন্ত্র প্রার্থিতা নিয়ে গুঞ্জন News Image

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৬ সদরে আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে হাজী আমিন উর-রশীদ ইয়াছিনের স্বতন্ত্র প্রার্থিতা নিয়ে এলাকাজুড়ে গুঞ্জন তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামলে বিএনপির রাজনৈতিক সমীকরণ জটিল হয়ে পড়তে পারে। দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় এই নেতার ব্যক্তিগত জনপ্রিয়তা ও তৃণমূলের ওপর প্রভাব বিএনপির ভোটব্যাংকে টান ধরাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের মতে, ইয়াছিন যদি ধানের শীষের বাইরে গিয়ে প্রার্থী হন, তবে বিএনপির ভোটে ভাঙন ধরে সরাসরি লাভবান হবে জামায়াত। এতে ধানের শীষের মনোনীত প্রার্থী মনির চৌধুরীর বিজয় কঠিন হয়ে উঠতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য—কুমিল্লা সদরে সাধারণত দলীয় প্রতীক ঘিরেই মূল প্রতিযোগিতা গড়ে ওঠে। সেখানে একজন প্রভাবশালী স্বতন্ত্র প্রার্থী যুক্ত হলে ভোটের হিসাব পাল্টে যাওয়াই স্বাভাবিক। হাজী ইয়াছিনের দীর্ঘদিনের মাঠের রাজনীতি ও নিজস্ব বলয় এই সম্ভাবনাকে আরও দৃঢ় করছে। তবে বিএনপির মনোনীত প্রার্থী মনির চৌধুরী বলেছেন, “দীর্ঘ ১৭ বছর পর মানুষ ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত হয়েছে। দলের সবাইকে নিয়ে নির্বাচন করে দলকে জয় উপহার দেব।” 

এদিকে গত ৪ ডিসেম্বর বিএনপির চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পর ইয়াছিন সমর্থকদের মাঝে হতাশা দেখা গেলেও নেতা-কর্মীদের নিয়ে তিনি আরো জোরেশোরে গণসংযোগে নেমেছেন। শুক্রবার বিকেলে কুমিল্লা সদরের কালিরবাজার এলাকায় গণসংযোগকালে তিনি স্পষ্টভাবে জানান, তিনি ধানের শীষ প্রতীকেই নির্বাচন করবেন।

কালিরবাজার ইউনিয়নের জনগণের উদ্দেশে তিনি বলেন, “১৭ বছর আপনাদের পাশে ছিলাম। মামলা-হামলা, জুলুম-নির্যাতনের সময়ও আপনাদের থেকে দূরে যাইনি। জনগণ যা চায়, বিএনপিও তাই চায়। আপনারা কি চান আমি নির্বাচন করি? ধানের শীষ নিয়ে করি? ইনশাআল্লাহ, ধানের শীষ নিয়েই নির্বাচন করব।” তিনি আরও বলেন, “জনগণ যা চাইবে, জনাব তারেক রহমানও তাই চাইবেন।”

এদিকে জামায়াত নেতাদের ধারণা—বিএনপির ভোট বিভক্ত হলে ত্রিমুখী লড়াইয়ের সুযোগ সৃষ্টি হবে, আর তাদের প্রার্থীই বেশি লাভবান হতে পারে। রাজনৈতিক সচেতন মহল বলছে, এখন নজর থাকবে হাজী ইয়াছিন শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেন কি না এবং বিএনপি কীভাবে এই জটিল সমীকরণ সামাল দেয়। কুমিল্লা সদরের নির্বাচন তাই আরও উত্তপ্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত

মাহফুজ নান্টু,কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পু...

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ...

আয়েশা আক্তার।।‘শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও সেখানে না...

আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থা-এমপি মোঃ আবুল কালাম
আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থ...

​​​​​​​​​​​​​​​নিজস্ব প্রতিবেদকনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্...

কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কুসিক এর অভিযান
কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কু...

নিজস্ব প্রতিবেদকনগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ (রাজবাড়ী)  দুধ বাজ...

এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

কাজী নজরুল ইসলাম চাঁদপুর চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা চাঁদপুরের&n...

মাদকমুক্ত সমাজ ও আধুনিক মোকাম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ জহিরুল ইসলাম
মাদকমুক্ত সমাজ ও আধুনিক মোকাম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়া...

কুমিল্লা উত্তর প্রতিনিধি। রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের হাতিয়ার নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, জনক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত
➤ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
➤ আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থা-এমপি মোঃ আবুল কালাম
➤ কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কুসিক এর অভিযান
➤ এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
➤ মাদকমুক্ত সমাজ ও আধুনিক মোকাম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ জহিরুল ইসলাম
➤ ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় ১৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫টি মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনে সংগ্রহ করলেন আমানত খান
➤ ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
➤ বুড়িচং উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর অধ্যাপক অহিদুর রহমানের শপথ গ্রহণ
➤ হোমনায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!
➤ আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যানের বক্তব্য সভা শেষেই বিএনপি নেতার হাতে হামলার শিকার
➤ ৮৮ বছরের ঐতিহ্য রক্ষায় ভক্তদের আহ্বান—বিভেদ নয়, দুই মহারাজের উপস্থিতিতে একসঙ্গে পূজা উদযাপনের দাবি
➤ ৩৭ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে কুবিতে প্রযুক্তি উৎসব, বিজয়ীদের ইন্টার্নশিপের সুযোগ
➤ বুড়িচং ষোলনল ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের উঠান বৈঠক
➤ আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চার বছরেও নির্মাণ হয়নি
➤ কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদের মাঝে উৎসবের আমেজ
➤ গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে-
➤ দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র‌্যালী অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir