প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Dec 2025, 10:55 PM
এমপিদের জমিদারি প্রথা বন্ধ করতে হবে কুমিল্লায় সুজন’র গোল টেবিল বৈঠকে বক্তারা
মাহফুজ নান্টু
সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে নাগরিক ভাবনা তুলে ধরতে ৬ ডিসেম্বর শনিবার কুমিল্লা নগরীর একটি হোটেলের হলরুমে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সুশীল সমাজ, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানের আয়োজন করে সুজন সুশাসনের জন্য নাগরিক কুমিল্লা জেলা ও মহানগর কমিটি। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ আঞ্চলিক সমন্বয়কারী মোঃ নাছির উদ্দীনের সঞ্চালনায় সুজন কুমিল্লা জেলা সেক্রেটারি অধ্যাপক আলী আহসান টিটু মুল প্রবন্ধ উপস্থাপন করেন।
সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের লক্ষ ছিল সাম্য, মানবিক মর্যাদা ও মানবাধিকার প্রতিষ্ঠা করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক সংকট, প্রশাসনিক প্রভাব এবং নির্বাচনী ব্যবস্থার দুর্বলতায় জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ২০২৪ সালের জাতীয় নির্বাচন গণতান্ত্রিক চর্চা থেকে দূরে ছিল বলে তারা মন্তব্য করেন। এতে নাগরিকদের আস্থা নড়বড়ে হয়ে পড়েছে।
তারা বলেন,“মানুষ এখন রাষ্ট্র নিয়ে ভাবছে— এটি আশার দিক। এমপিদের জমিদারি প্রথা বন্ধ করতে হবে; তারা জনগণকে প্রজা ভাবতে পারেন না। নমিনেশন প্রক্রিয়া পরিবর্তন জরুরি, যাতে দল সংগঠনের যোগ্য ও সৎ মানুষকে মনোনয়ন দিতে পারে। অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ ছাড়াও প্রতিপক্ষকে গ্রেপ্তার করে ‘গায়েল’ করার সংস্কৃতি বন্ধ করতে হবে। জনগণ দেশের মালিক— এই বোধ সমাজে ফিরিয়ে আনতে হবে।' বক্তব্য রাখেন সনাক কুমিল্লা সভাপতি নিখিল চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন ডঃ আলী হোসেন চৌধুরী। সভাপতির বক্তব্য রাখেন সুজন কুমিল্লার সভাপতি আলহাজ শাহ আলমগীর খান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...