প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Dec 2025, 10:12 PM
বাংলাদেশ পাঠাগার আন্দোলন কুমিল্লার আয়োজনে হেমন্তের পদাবলী অনুষ্ঠিত
শ্যামল বড়ুয়া ববি
কুমিল্লা সিটি নগর উদ্যানের অভ্যন্তরে অবস্থিত পাঠাগার ভবনে পাঠাগার আন্দোলন বাংলাদেশ আয়োজনে "হেমন্তের পদাবলি" শীর্ষক গান, কবিতা, কথামালা উত্তোরীয় সন্মাননা,ক্রেস্ট সন্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব দ্রোহ ও মানবতার কবি ড.নেয়ামত উল্যা ভূঁইয়া,উদ্যোক্তা মোঃ ইমাম হোসাইন এর সঞ্চালনায় ও সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন বিশিষ্ট নজরুল গবেষক প্রফে,ড,আলী হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, বিশেষ অতিথি হিসেবে বিশেষ কাজে ব্যস্ত থাকায় অনুপস্থিত ছিলেন বাংলাদেশ নারী লেখক সোসাইটির কেন্দ্রীয় সভাপতি কবি ও কথাসাহিত্যিক শেলী সেন গুপ্তা।
অনুষ্ঠানে অভিষিক্ত হবার কথা ছিল বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ, কুমিল্লা জেলার নবাগত সভাপতি আলহাজ্ব আনিছুর রহমান আখন্দ, দুঃখজনকভাবে তিনি ৪ ডিসে, রাত ৯ টায় পরলোকমন করায় উনার জন্য শোক প্রকাশ করা হয় , এবং সাধারণ সম্পাদক হিসাবে অভিষিক্ত হন ঢাকা উষীসীর সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সনাক সভাপতি বদরুল হুদা জেনু, নাট্যগুরু শাহজাহান চৌধুরী, অধ্যক্ষ শফিকুর রহমান,প্রফে, ড. এজেডএম ওবায়দুল্লাহ, কবি লায়লা আরজুমান শিউলি, মেঘনা ব্যাংকের ব্যবস্থাপক সংস্কৃতিজন মামুনুর রশিদ, দৈনিক শিরোনামের সম্পাদক নীতিশ সাহা, সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি, নারী উদ্যোক্তা এড. ফারজানা স্বর্ণা, নাহিদা আক্তার,উদ্যোক্তা প্রশিক্ষক মাকসুদা রুমী, যুব ফোরামের রুমন,তবলা শিল্পী তপন দাাস,রাশেদ আলম,বশির আহমেদ,নাসিফ,যুব উদ্যোক্তা সীমা আক্তার,জেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক খাদিজা জেবিন। অনুষ্ঠানে জাপান দূতাবাসের দেয়া ২০০ বই এর প্যাকেট উন্মোচন করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...