প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Dec 2025, 9:54 PM
কুমিল্লা তানযীমুল উম্মাহ দাখিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও পাগড়ি প্রদান
সংবাদ বিজ্ঞপ্তি
কুমিল্লা তানযীমুল উম্মাহ দাখিল মাদ্রাসার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও হিফ্জ সমাপনী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ফানটাউন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব নুর উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তামিরুল উম্মাহ ট্রাস্ট কুমিল্লার চেয়ারম্যান কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার উপ-পরিচালক অধ্যাপক শরিফ মো. ইউনুছ। এছাড়াও বক্তব্য রাখেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (টঙ্গী) শাখার অধ্যক্ষ ড. হিফজুর রহমান, কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান ভূঁইয়া, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলালসহ মাদ্রাসা পরিচালনা কমিটির বিভিন্ন পদাধিকারী।
আরো উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য মু. কামারুজ্জামান সোহেল, আব্দুল আউয়াল সিদ্দিকি, মাওলানা মফিজুর রহমান, মাওলানা আব্দুল হাই এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আলমগীর হোসেন ভুইঁয়া। অনুষ্ঠানে বক্তব্য দেন ইমাম ও খতিব হাফেজ মাজারুল ইসলাম এবং হাফেজ মাওলানা জিয়া উদ্দিন।অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডা. ইফতেখার হোসেন রিফাত এবং রাশেদুল হক খান। শিক্ষার্থীদের মধ্যে আরবি ভাষায় বক্তব্য রাখে ষষ্ঠ শ্রেণির কাজী মাঈনউদ্দিন ও নবম শ্রেণির সামিউল খালেক। ইংরেজিতে বক্তব্য প্রদান করে নবম শ্রেণির তোফায়েল আহমেদ এবং অষ্টম শ্রেণির মিনহা মেহনাজ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...
এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...
এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্ক...
এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নি...
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
এফএনএস বিদেশ : নতুন করে সিএনএন-এর প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নির্ধারিত সফরে...
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
এফএনএস বিদেশ : টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি...