প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Dec 2025, 11:49 PM
বুড়িচংয়ের কংশনগর বাজারে দোকান ঘরের মালিকানা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ নিষ্পত্তি
নিজস্ব প্রতিবেদক
গতকাল কুমিল্লা জেলা জজ আদালতের দাঁয়ের করা দেওয়ানি মামলার রায়ে প্রকৃত জায়গার মালিক মোঃ আলমগীর হোসেন কে তার প্রাপ্য জায়গা বুঝিয়ে দিয়েছেন জেলা জজ আদালতের নায়েবে আমির মো: বিল্লাল হোসেন।
জেলা জজ আদালতের সিনিয়র সহকারী জজ মাইসুমা সুলতানা দেওয়ানী মামলা নং ৬৯/২২ এর শুনানি শেষে মামলার বিবাদী মো: ফরিদ মিয়া গং অবৈধ দখলকৃত বুড়িচং উপজেলাধীন কংশনগর স্থল সিএস ১১৪ শতক, এস এ ২৩২, বিএস ৩৮২ নং খারিজ খতিয়ান ১১৫৫ ভক্ত, হাল দাগে দোকান ১ শতক অন্দরে ০.৫১ শতক জায়গার বিরোধ মামলার রায় অনুযায়ী বাদী মো: আলমগীর হোসেন কে বুঝিয়ে দেওয়া হয়েছে।
উক্ত ০.৫১ শতক জায়গায় প্রতিষ্ঠিত দোকান ঘরের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে মো: ফরিদ মিয়া গংদের সাথে, মো: আলমগীর হোসেন গংদের বিরোধ ছিল। আদালতে জায়গার প্রকৃত মালিক বাদী মো: আলমগীর হোসেন ০.৫১ শতক জায়গা দোকান ঘরটি বিবাদী মো: ফরিদ গং তালা দিয়ে অবৈধভাবে দখল থাকায় আদালতের সিনিয়র সহকারী জজ মাইসুমা সুলতানা দীর্ঘ শুনানি শেষে দেওয়ানি মামলা নং ৬৯/২২ এর রায় ঘোষণা করে মামলাটি নিষ্পত্তি করেন।
মামলার রায় মোতাবেক গতকাল (১ ডিসেম্বর) সোমবার দুপুরে কংশনগরস্থ বাজারের ভারেল্লা রোডে, সরেজমিনে গিয়ে বিরোধ দোকানঘরের তালা খুলে দিয়ে আদালতের নায়েবে আমির মো: বিল্লাল হোসেন দোকান ঘরের প্রকৃত মালিক মো: আলমগীর হোসেনকে তার সম্পত্তি সরকারি নিয়মানুযায়ী এলাকার সকলের উপস্থিতিতে বুঝিয়ে দেন। দীর্ঘদিন ধরে সম্পত্তির বিরোধ থাকায় এলাকায় দুই পক্ষের মাঝে চরম অশান্তি ছিল, বর্তমানে আদালতের রায়ে এলাকায় শান্তি বিরাজ করছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...