প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jun 2025, 7:54 AM
বিদেশে সবজি রপ্তানি করা গেলে গোমতী চরের চাষিরা লাভবান হবে
নিজস্ব প্রতিবেদক
বিদেশে সবজি রপ্তানি করা গেলে গোমতী চরের চাষিরা আরো বেশি লাভবান হবেন। তাদের জীবনমানের উন্নতি হবে। জৈব সার ব্যবহারসহ উত্তম কৃষি চর্চা করা গেলে ৫০টাকার লতি বিদেশে ৩০০টাকা বিক্রি করা যাবে। উত্তম কৃষি চর্চা করে বাংলাদেশ থেকে ৫০হাজার মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করা হচ্ছে। তবে এই জন্য আমাদের সততার পরিচয় দিতে হবে। জমিতে যে সার ব্যবহার করা হয়েছে তা প্রকাশ করতে হবে।
দুপুরে কৃষি ও পুষ্টিনির্ভর টেকসই বাংলাদেশের রূপকল্প সামনে রেখে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় অনুষ্ঠিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আইউব মাহমুদ বলেন, তিনি এসব কথা বলেন।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে অংশ নেন স্থানীয় কৃষক, উদ্যোক্তাসহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত উপপরিচালক শেখ আজিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা সমবায় কর্মকর্তা শরীফুল ইসলাম।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন অনুষ...
নিজস্ব প্রতিবেদক ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)...
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...
আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...