প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Nov 2025, 11:53 PM
ব্রাহ্মণপাড়ায় পণ্য ডেলিভারি করতে গিয়ে দোকানেই সেলসম্যানের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাজারে পণ্য ডেলিভারি করতে গিয়ে দোকানে হঠাৎ অসুস্থ হয়ে আবু কাউসার নামে এক সেলসম্যানের মৃত্যু হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ বাজারে এ ঘটনা ঘটেছে। মারা যাওয়া যুবক আবু কাউসার (৩৫) উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি নোয়াপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি স্থানীয় এক পরিবেশকের অধীনে বিভিন্ন দোকানে আকিজ গ্রুপের পাউরুটি ডেলিভারির কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সেলসম্যান আবু কাউসার একটি প্রতিষ্ঠানের পণ্য ডেলিভারির কাজে বের হন। তিনি পণ্য ডেলিভারি করতে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ বাজারে যান। সেখানে এক দোকানে পণ্য নামানোর একপর্যায়ে তিনি হঠাৎ বুকে ব্যথাজনিত অসুস্থতায় দাঁড়ানো অবস্থা থেকে নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে আশপাশের দোকানিরা তাকে উদ্ধার করে পাশের একটি মসজিদের মেঝেতে নিয়ে শুইয়ে দেন। কয়েক মিনিটের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে ওই বাজারের একজন পল্লী চিকিৎসক গিয়ে পরীক্ষানিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ঘটনার পর বাজারে শোকের ছায়া নেমে আসে।
সহকর্মী ও দোকানিরা জানান, তিনি খুব শান্ত স্বভাবের ও পরিশ্রমী মানুষ ছিলেন। তিনি নিয়মিতভাবে বিভিন্ন বাজারে পণ্য সরবরাহ করতেন। তার এই আকস্মিক মৃত্যু মেনে নেওয়ার মতো নয়। তার মৃত্যুতে এই বাজারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আবু কাউসারের মামা কাজী নজরুল ইসলাম বলেন, আমার ভাগিনা অত্যন্ত ভদ্র স্বভাবের ছিল। কম বয়সে তার এরকম হঠাৎ মৃত্যু আমাদের জন্য অনেক কষ্টের। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি আরও বলেন, তার স্ত্রী ক্যানসারে আক্রান্ত। তার দুই ছেলে। এরমধ্যে ছোট ছেলেটার বয়স মাত্র দেড় বছর। আল্লাহ তার পরিবারটাকে হেফাজত করুক।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...