প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Nov 2025, 11:42 AM
কুমিল্লা–৬ আসনে দাড়িপাল্লার পক্ষে গোলাবাড়িতে নির্বাচনি সভা
দিনের শুরুতে তিনি স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় ও জুমার খুৎবা প্রদান করেন। এরপর আমরাতলি ইউনিয়নের কবিরাজ বাজারে সামাজিক কার্যক্রম অংশগ্রহন করেন এর পর বিকাল চারটায় পাঁচথুবী ইউনিয়নের রাচিয়া, মুহুরিবাড়ি ও কামারবাড়ি এলাকায় গণসংযোগে অংশ নিয়ে বাড়ির দুয়ারে দুয়ারে সাধারন মানুষের সাথে কৌশল বিনিময় করেন। মাগরিবের পর গোলাবাড়ি এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
ইউনিয়ন সেক্রেটারি সাইফুদ্দিন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নায়েবে আমীর আব্দুর রহমান খান,
সর্বজনাব মো. নুরুল ইসলাম কাকন,
সাবেক শিবির সভাপতি মো. মনির হোসেন,
পাঁচথুবি শিবির সভাপতি নাছির উদ্দিন সরকার,
সৈয়দ আব্দুল্লাহ-আল-মামুন, রবিউল ওমর সাইম, জসিম উদ্দিন কাজল প্রমুখ।
বক্তারা আগামী জাতীয় নির্বাচন নিয়ে বলেন, দেশের ইতিবাচক পরিবর্তন নাগরিকদের সঠিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের উন্নয়ন অভিজ্ঞতার উদাহরণ টেনে তারা বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনা প্রতিষ্ঠিত হলে বাংলাদেশেও কাঙ্ক্ষিত রূপান্তর সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন বলেন,
“সকল মানুষকেই মৃত্যুর কথা স্মরণ করে নৈতিকতা অর্জন করতে হবে। সমাজে এখনও অনৈতিক কর্মকাণ্ডের বিস্তার জাতির জন্য উদ্বেগজনক। অশ্লীলতা ও দুর্নীতি কমাতে রাষ্ট্রীয়ভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে। টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বেহায়াপনা নিয়ন্ত্রণেও প্রয়োজন উপযুক্ত বিধিনিষেধ।”
তিনি কোরআন তেলাওয়াত ও হাদিস উল্লেখ করে নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে বলেন,
“আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া প্রকৃত ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। ইনসাফপূর্ণ সমাজ গঠনে ইসলামি আদর্শই একমাত্র কার্যকর পথ।”
তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ন্যায়, ইনসাফ ও মূল্যবোধের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...