...
শিরোনাম
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি ⁜ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ ⁜ বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন ⁜ কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী ⁜ জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ⁜ বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত ⁜ রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ⁜ জাতীয় মঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন উদ্ভাবনী প্রকল্প ⁜ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা ⁜ কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের দায়িত্বে রেজিস্ট্রার মুজিবুর রহমান ⁜ হোমনায় পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৫০ পদের ৫৩টিই খালি, চিকিৎসাসেবা পেতে চরম ভোগান্তি ⁜ দাউদকান্দিতে নয় আসামি গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৭ মাদকসেবিসহ গ্রেপ্তার ১০ ⁜ ব্রাহ্মণপাড়ায় ‘দুর্নীতি ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা ⁜ বস্তায় আদা চাষে বদলাচ্ছে ব্রাহ্মণপাড়ার কৃষির চিত্র, ৫০ গ্রাম বীজে মিলছে ৩ কেজি আদা ⁜ এক মাসের ব্যবধানে নাঙ্গলকোটের দুই অটো রিক্সা চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার ⁜ কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত ⁜ চাঁদপুরে তিন বিচারকের প্রত্যাহার দাবি আইনজীবী সমিতির ⁜ বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Nov 2025, 11:11 PM

...
খাল খননে মনোহরগঞ্জের গুলশান পাড়ায় ভেঙ্গে পড়েছে সড়ক, যান চলাচলে ভোগান্তি News Image

আবুল কালাম আজাদ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা -লক্ষণপুর সংযোগ সড়কের বিভিন্ন অংশ ভেঙ্গে পড়েছে।গত বছর সড়কটির পাশের খালটি সরকারীভাবে খনন করায় এ ভাঙ্গন সৃষ্টি হয়েছে বলে দাবী করছেন উত্তর হাওলা গুলশান পাড়া বাসী।ভাঙ্গনের ফলে চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ হাজারো মানুষ পড়েছে ব্যাপক ভোগান্তিতে। সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে উত্তর হাওলা গুলশান পাড়া ব্রীজ থেকে লক্ষণপুর মসজিদ পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক।

এই সড়কটি মনোহরগঞ্জ উপজেলার পুরাতন সড়ক। এ সড়ক উত্তর হাওলা  -নাথের পেটুয়া  আঞ্চলিক সড়কের সঙ্গে সংযুক্ত। এ সড়ক দিয়ে প্রতিদিন ছোট-বড় অসংখ্য  যানবাহন চলাচল করে। সড়কের বিভিন্ন অংশে ভেঙ্গে পড়েছে এবং বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। অনেক ঝুঁকি নিয়ে যানবাহনকে যেতে হয়। সড়কটির অসংখ্য খানাখন্দে ভরে থাকায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

এই রাস্তায় বড় যানবাহন পারাপার বন্ধ থাকলেও ছোট যানবাহন চলাচলেও রয়েছে বিরাট সমস্যা। বিশেষ করে রিকশা, ভ্যান কিংবা অটোরিকশার মতো তিন-চাকার যান ব্যবহার কষ্টসাধ্য। সড়কের কারণে বাড়তি ভাড়া আর পণ্য নষ্ট হওয়ায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা ও স্থানীয় বাসিন্দারা।

সরেজমিন গিয়ে দেখা যায়, বড় বড় ভাঙ্গা ও খানা-খন্দ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। অটোরিকশা চালক মিজান জানান, এ রাস্তা দিয়েই তাদের চলতে হয়।  সড়ক ভেঙে বর্তমানে অবস্থা খারাপ। সরকারের কাছে আমাদের দাবি যেন সড়কগুলো মেরামত করে দেওয়া হয়।

ভাউপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, এ সড়কটি একটি জনগুরুত্বপূর্ণ প্রাচীন সড়ক। সড়ক পথে যোগাযোগের জন্য এটা আমাদের একমাত্র সড়ক। গত কয়েক বছর ধরে সড়কটি অবহেলার শিকার। সরু সড়কের কোনো প্রশস্ততা নেই। নেই কোনো সংস্কার।এরমাঝে আবার ভাঙ্গন। এটি প্রশস্ত করে নতুন করে তৈরি হলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হতো। বিশাল ভাঙ্গা ও গর্তের কারণে গাড়ি চলাচল কমে গেছে। বৃষ্টি হলে তো কথাই নেই। ভোগান্তি আরও বাড়ে।

স্থানীয় বাসিন্দা মাওলানা ইয়াকুব শরীফ জানান ‘শিক্ষার্থীরা অনেক কষ্ট করে শিক্ষা  প্রতিষ্ঠানে যাওয়া আসা করতে হয়। এ সড়ক দ্রুত সংস্কার করা উচিত। সড়কটির কর্তৃপক্ষ কেন সড়কের উন্নয়ন কাজ করছে না,তা আমাদের বোধগম্য নয়। এ রাস্তা দেখে মনে হয়, পুকুর। গাড়ি উল্টে আমাদের শিক্ষার্থীসহ অনেকেই আঘাত পেয়েছেন।’ মনোহরগঞ্জ উপজেলার উপসহকারী প্রকৌশলী(পুকুর ও খাল খনন প্রকল্প)জানান,আমরা অনেক সতর্কতার সাথে কাজ করেছি। এরপরও এ জাতীয় ভাঙ্গন। এটা আমরা আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের চেষ্টা করবো।

মনোহরগঞ্জ উপজেলার (এলজিইডি) প্রকৌশলী শাহ আলম জানান,সড়কটির অনেক নাজুক অবস্থা, আমি কয়কবার পরিদর্শনে গিয়েছি।বৃষ্টি এবং পানি কমলে মেরামত করে আমরা চলাচলের উপযোগী করে দিবো।এছাড়াও সড়কটি নতুনভাবে   করতে আমরা অর্থ বরাদ্দ চেয়ে প্রকল্প পাঠিয়েছি।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি  চুরি
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি

অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...

কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...

বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...

কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...

কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...

জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...

এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...

বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত

বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায়  লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
➤ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
➤ বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
➤ কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী
➤ জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
➤ বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
➤ রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ
➤ জাতীয় মঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন উদ্ভাবনী প্রকল্প
➤ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা
➤ কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের দায়িত্বে রেজিস্ট্রার মুজিবুর রহমান
➤ হোমনায় পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়ায় ১৫০ পদের ৫৩টিই খালি, চিকিৎসাসেবা পেতে চরম ভোগান্তি
➤ দাউদকান্দিতে নয় আসামি গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৭ মাদকসেবিসহ গ্রেপ্তার ১০
➤ ব্রাহ্মণপাড়ায় ‘দুর্নীতি ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা
➤ বস্তায় আদা চাষে বদলাচ্ছে ব্রাহ্মণপাড়ার কৃষির চিত্র, ৫০ গ্রাম বীজে মিলছে ৩ কেজি আদা
➤ এক মাসের ব্যবধানে নাঙ্গলকোটের দুই অটো রিক্সা চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার
➤ কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
➤ চাঁদপুরে তিন বিচারকের প্রত্যাহার দাবি আইনজীবী সমিতির
➤ বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir