প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Nov 2025, 12:01 AM
কুমিল্লায় ১৮তম কুমিল্লা জেলা কোর্স ফর রোভার মেট উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় ও কুমিল্লা জেলা রোভারের ব্যব¯’াপনায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র লালমাই কুমিল্লায় ১৮তম কুমিল্লা জেলা কোর্স ফর রোভার মেট উদ্বোধন করা হয়। কোর্স ফর রোভার মেট এর কোর্স লিডার ও রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি মো. আবু তাহের এর সভাপতিত্বে কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে কার্স ফর রোভার মেট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের সম্পাদক মো. আবদুর রাজ্জাক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। কোর্স স্টাফ ও কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ মাইনুদ্দীন খন্দকারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোর্স স্টাফ হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট ইউনিট লিডার পিআরএস দিদারুল হক রিমন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের নৈতিক ও জীবনমুখী শিক্ষা দিয়ে দেশপ্রেমিক ও স্মার্ট নাগরিক গড়ে তুলতে স্কাউট আন্দোলন এগিয়ে যাচ্ছে
এ সময় উপস্থিত ছিলেন কোর্স স্টাফ ওমর সালেহ তাসরিফ উডব্যাজার, শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট লিডার নয়ন দেওয়ানজী, লালমাই মুক্ত রোভার স্কাউট দলের রোভার স্কাউট লিডার মো. নোমান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক সিনিয়র রোভার জাবেদ হোসাইন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা, কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো. বাধন, গার্ল ইন সিনিয়র রোভার মেট খাদিজা ইয়াসমিন নেয়ামা। পাচ দিনব্যাপী কোর্স ফর রোভার মেট এ কুমিল্লা জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫০ জন রোভার ও গার্ল ইন রোভার অংশগ্রহন করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল
এফএনএস স্পোর্টস: ৪১ বছর বয়সেও পর্তুগাল জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন ক...
এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন...
এফএনএস স্পোর্টস: এশিয়া কাপের পুরুষ ও নারী বিভাগের দুই ট্রফিই শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিস...
ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উ...
এফএনএস স্পোর্টস:ব্যালন ডি’অর পুরস্কার নির্ধারণের বর্তমান মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সেলোনার তরু...
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল
এফএনএস স্পোর্টস: ম্যানচেস্টার ইউনাইটেডের ১৫ বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েল সম্ভাব্য দ...
তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি
এফএনএস বিদেশ : এআইকে নিয়ন্ত্রণে রাখতে যতই চেষ্টা করা হচ্ছে, ততই যেন তা নির্ধারিত সীমার বাইরে চলে যাচ...
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
এফএনএস বিদেশ : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানের ইসফাহানের ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য দে...