প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Nov 2025, 11:04 AM
কুমিল্লায় বিভাগীয় গার্ল ইন স্কাউটিং সম্প্রসারণ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় ও অর্থায়নে এবং কুমিল্লা জেলা রোভারের ব্যবস্থাপনায় চট্টগাম ও সিলেট বিভাগীয় গার্ল ইন স্কাউটিং সম্প্রসারণ বিষয় ওয়ার্কশপ কুমিল্লা আইডিয়াল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ওয়ার্কশপ পরিচালক ও আঞ্চলিক উপ-কমিশনার গার্ল ইন স্কাউটিং ইডেন মহিলা কলেজের সহযোগী অধ্যাপক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
ওয়ার্কশপের কর্মকর্তা ছিলেন রোভার অঞ্চলের যুগ্ম-সম্পাদক ও নরসিংদী সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মো: আবুল খায়ের সরকার, রোভার অঞ্চলের আঞ্চলিক পরিচালক পিআর এস মোহাম্মদ আবুল খায়ের এলটি, রোভার অঞ্চলের আঞ্চলিক প্রোগ্রাম ও আন্তর্জাতিক উপ-কমিটি সদস্য সচিব মোহাম্মদ কায়েস এলটি, মৌচাক মুক্ত রোভার স্কাউট গ্রুপ রোভার লিডার মাসুদা আক্তার।
ওয়ার্কশপে ফান্ডামেন্টাল অব স্কাউটিং, ইউনিট পরিচালনায় গার্ল ইন রোভার ও লিডারদের দায়িত্ব ও কর্তব্য, পিএরএসলগ বই আবেদন প্রক্রিয়া ও অর্জনের উপায়, সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জনের কলা কৌশল, স্কাউটিং এ অধিক হারে গার্ল ইন রোভার ও লিডারদের সম্পৃক্তকরণের অন্তরায় ও সমাধান বিষয়ে আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্কশপের সহায়তাকারী চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি রোভার স্কাউট মো: তাওহিদুল ইসলাম, কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ মাইনুদ্দীন খন্দকার, হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট ইউনিট লিডার পিআরএস দিদারুলহকরিমন।
ওয়ার্কশপে অংশগ্রহন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গার্ল ইন রোভার স্কাউট লিডার ড. জান্নাতুল ফেরদৌস লতা। ব্রাহ্মনবাড়িয়া জেলা রোভারের সম্পাদক অলি আহাদ রতন, সুনামগঞ্জ জেলা রোভারের সম্পাদক শেখ এটিএম আজরফ, লক্ষীপুর জেলা রোভারের সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম জেলা রোভারের সম্পাদক মোহাম্মদ আবুসালেহ, কক্সবাজার জেলা রোভারের সম্পাদক আবদুল হামিদ, ফেনী জেলা রোভারের সম্পাদক রফিক আহমদসহ চট্টগাম ও সিলেট বিভাগের নির্বাচিত বিভিন্ন জেলার শতাধিক কর্মকর্তা গার্ল ইন রোভার লিডার ও গার্ল ইন সিনিয়র রোভার মেট প্রতিধিরা অংশগ্রহন করে। ওয়ার্কশপ শেষে সকল অংশগ্রহনকারীদের মাঝে সনদ প্রদান করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!
প্রতিনিধি,দাউদকান্দি,কুমিল্লাকুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামের কৃষক...
চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ঝটিকা মিছিল করার সময় কার্য...
কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩
মাহফুজ নান্টুকুমিল্লার লালমাইতে আবদুর রশিদ (৩৫) নামের এক ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘট...
ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রা...
ফয়সল আহমেদ খান বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে...
স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে...
সাইফুল ইসলামনাঙ্গলকোটে অসম প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ের ২ মাসের মাথায় পারিবারিককলহে স্বামী এবং স্ত্র...
তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেক...
নাজমুল করিম ফারুকষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল ১ হাজার ৯৬১ শিক্ষার্থী। পাঁচ বছর পর ২০২৬সালের এসএসসি পরী...