প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Nov 2025, 12:10 AM
ব্রাহ্মণপাড়ায় খাল পুনরুদ্ধারে প্রশাসনের উচ্ছেদ অভিযান
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামের পদুয়া এলাকায় খাস খতিয়ানের খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৭ নভেম্বর) জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন জানায়, ষাইটশালা মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত বিএস-৩০৭৫ দাগের মোট ৭৭ শতকের মধ্যে ১২ শতক খাল শ্রেণির জমি দখলমুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে দখলে থাকা বসতঘর ও রান্নাঘর উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়।
অভিযানে মৃত নোয়াব মিয়ার ছেলে ইউনুস মিয়া ও ইউসুফ মিয়া, ওহাব মিয়ার ছেলে জয়নাল আবেদীন, সৈয়দ আলীর ছেলে জামাল মিয়া, রশিদ মিয়ার ছেলে সাগর মিয়া, রারেক মিয়ার ছেলে ফজলু মিয়া ও নান্নু মিয়া এবং ইব্রাহিম মিয়ার ছেলে ইসমাইল মিয়ার দখল করা স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার তানিয়া আক্তার, মাধবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কান্তি দেবনাথ, ভূমি কার্যালয়ের রুহুল আমিন, রেয়াজুল ইসলাম, জয়ন্ত সিংহ, ইকরাম হোসেনসহ আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে খাল দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। খালের ১২ শতক জায়গা দখলমুক্ত করে পুনরুদ্ধার করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...