প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jun 2025, 6:50 AM
নাঙ্গলকোটে সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে সাপের কামড়ে ইরফান (১৪) নামে এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ইরফান উপজেলার মক্রবপুর ইউনিয়ন মাইরাগাঁও গ্রামের মুন্সি বাড়ির মোহাম্মদ আলমের বড় ছেলে।ইরফান ফেনী রশীদিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।পরিবারের দাবি নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসকের অবহেলায় এবং অ্যান্টিভেনম ভ্যাকসিন না দেয়ায় ইরফানের মৃত্যু হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, মঙ্গলবার বিকেলে ইরফান ওই গ্রামের মধ্যম পাড়া দিয়ে হেঁটে যাচ্ছিল। সে জামাল হোসেন নামে এক মৎস্য খামারির পুকুরের পাশে চলার পথে হঠাৎ পানিতে ডুবে পড়ে যায়। তখন সেখানে থাকা একটি বিষধর সাপ তার বাম পায়ের আঙ্গুলে ছোবল দেয়।
পরে স্থানীয়রা ইরফানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অ্যান্টিভেনম ভ্যাকসিন না থাকায় ওই কিশোরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
নিহত ইরফানের চাচা মোহাম্মদ মুরাদ শাহ বলেন, আমার ভাতিজা ইরফানকে সাপে কাটার পর নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা আমার ভাতিজাকে দুই ঘন্টা ইমারজেন্সিতে রাখে এবং তার পায়ের রশির বান হালকা করে দেয়।দুই ঘণ্টা পর বলে এখানে অ্যান্টিভেনম ভ্যাকসিন নেই কুমিল্লায় নিয়ে যান। কুমিল্লা যাওয়ার পর তার মৃত্যু হয়।সময়মতো ভ্যাকসিন দিলে হয়তো আমার ভাতিজা দুনিয়ার আলো দেখতে পেত। যদি তাদের কাছে ভ্যাকসিন নাই থাকে তারা কেন আমার ভাতিজাকে এখানে দুই ঘন্টা রাখল তার বিচার আপনাদের সবার কাছে দিলাম।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বেলায়েত হোসেন বলেন,সাপে কাটার কোন ভ্যাকসিন নেই। কেন দুই ঘন্টা ইমারজেন্সিতে রাখা হয়েছে জানতে চাইলে তিনি এটা ভুল বলেছে বলে ফোন কেটে দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মহাকাব্যিক জয়ে ডারউইনে বাংলাদেশের ইতিহাস
আজকের সকালটি কি অন্যরকম? আজকের দিনটি কি আলাদা! ভাদ্র মাসের প্রথম দিন, তবে সেটা তো বছর ঘুরে আসেই। কিন...
অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্...
লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম,
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতার চর...
উদ্বোধন হলো ‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি
জাহিদ পাটোয়ারীযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের একান্ত সচিব মো. কবির খান বলেছেন, বিগত সময়ে ন...
শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যা...
সুজন মজুমদার কুমিল্লার বরুড়া উপজেলার ৮নং শাকপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বাস্তবায়ন এবং ইউনিয়ন...
গ্রিন-স্টার্কের ব্যাটে লিড নিল অস্ট্রেলিয়া
৮০ ওভার শেষ হওয়া মাত্রই দ্বিতীয় নতুন বল নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলিংয়েও পরিবর্...