প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jun 2025, 6:45 AM
কুমিল্লা গোমতী বেড়িবাঁধে অর্ধশতাধিক বাড়িঘর ও অবৈধ স্থাপনা উচ্ছেদ
মাহফুজ নান্টু
কুমিল্লা সদর উপজেলার পালপাড়া ও আমতলী এলাকায় গোমতী নদীর বেড়িবাঁধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পানি উন্নয়ন বোর্ড। এ সময় অর্ধশতাধিক বাড়িঘর ও পাকা স্থাপনা বোল্ডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া। বুধবার বেলা ১২ টা থেকে বিকেল পর্যন্ত চলে এ উচ্ছেদ অভিযান।
পানি উন্নয়ন বোর্ড জানায়, গোমতীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় যারা পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বাড়িঘর ও পাকা স্থাপনা নির্মাণ করেছিলো তাদেরকে স্থাপনা সরিয়ে নিতে নোটিশ ও মাইকিং করা হলেও তাতে সাড়া না পেয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) তানজিনা জাহান অভিযানের নেতৃত্ব দেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলো।
কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান জানান, বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় যারা বাড়িঘর ও পাকা স্থাপনা নির্মাণ করেছিলেন, তাদেরকে স্থাপনা সরিয়ে নিতে বার বার নোটিশ করা হয়, মাইকিং করা হয়। তাতে কোন সাড়া পাওয়া যায় নি। বুধবার বেলা ১২ টা থেকে উচ্ছেদ অভিযান হয়। অর্ধশতাধিক বাড়ি ঘর ও পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। বৃহস্পতিবারও অভিযান চলবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি
বাবার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামির আগের ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি| সেদিন খেলেছেন বদলি ফুটবলার...
পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট
ঘরোয়া অ্যাথলেটিকসে নারী বিভাগে অংশ নিয়ে জান্নাত বেগম জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে ২টি নতুন জা...
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের
ডারউইনে কল্পনাতীত জয় পেল বাংলাদেশ| ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট শুরু করেছিল, সে...
জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক...
এফএনএস বিদেশ : জার্মানির কাছ থেকে ৬টি অ্যাডভান্সড কনভেনশনাল সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে ভারত| এ জন্য প...
বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর ক...
এফএনএস বিদেশ : ইরানে গত জানুয়ারি মাসে সরকার বিরোধী বিক্ষোভের সময় গাড়ি দিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে চাপা...
বিধ্বস্ত বিমানের ৩ পাইলটকে মুক্তির দাবি ইরানের
এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বিমান বিধ্বস্ত হওয়ার পর কাতারের হাতে আটক তিন ইরানি পাইলটকে...