...
শিরোনাম
কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা ⁜ কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ ⁜ হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার ⁜ শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট ⁜ শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান ⁜ নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০ ⁜ শত শত পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে দীর্ঘভূমিতে ⁜ বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি দুরীকরণে সমাবেশ ⁜ দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস মিলছে ৭৬০ মিলিয়ন ঘনফুট ⁜ ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ⁜ ইতিহাস বলছে বাংলাদেশের কাছে হারবে অস্ট্রেলিয়া ⁜ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো ⁜ যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত ⁜ বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত ⁜ অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম ⁜ ডারউইনে চালকের আসনে টাইগাররা ⁜ জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু ⁜ হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা ⁜ নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা দেশে ফিরেই আইনি জটিলতায় ⁜ ‘ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিলো মার্কিন বাহিনী ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Nov 2025, 9:40 AM

...
চৌদ্দগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় রাজমিস্ত্রীকে পিটিয়ে হত্যা অর্থের বিনিময়ে দফারফার সময় পুলিশের হানা, থানায় মামলা News Image

এমরান হোসেন বাপ্পি

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মো. আনোয়ার হোসেন প্রকাশ এনাম (৩৮) নামে এক নির্মাণ শ্রমিককে (রাজমিস্ত্রী) পিটিয়ে হত্যা করেছে মাদকাসক্ত পিতা-পুত্র। পরে গোপন আপসরফা করে লাশ দাফনের প্রস্তুতির সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় হত্যাকারীদের কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছে বলে জানা গেছে। মারধরের ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভাধিন নাটাপাড়া গ্রামে। নিহত আনোয়ার হোসেন ওই গ্রামের ওসমান মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার নাটাপাড়া গ্রামের মফিজুর রহমানের ছেলে ফারুক মিয়া নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে প্রকাশে মাদক সেবন করে আসছিল। গত মঙ্গলবার সকালে ফারুক একই কায়দায় মাদকসেবন করার সময় আনোয়ার হোসেন দেখে ফেলে এবং তাকে মাদক সেবনে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার হোসেনকে এলোপাতাড়ি মারধর শুরু করে মাদকসেবী ফারুক মিয়া। এ সময় যোগ দেন তার বাবা মফিজুর রহমানও। পরে আনোয়ার

হোসেনের শোর-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত পিতা-পুত্র পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন আনোয়ারকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা

স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার

অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা

হয়। বৃহস্পতিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেনের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, রাজমিস্ত্রী আনোয়ার হোসেনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে

ওই গ্রামের একটি প্রভাবশালী মহল নিহত আনোয়ারের পরিবারকে হত্যার ঘটনায় থানায় মামলা না

করতে চাপ প্রয়োগ করে। একপর্যায়ে স্থানীয়ভাবে জোরপূর্বক এলাকার প্রভাবশালী মহল ফারুকের

পরিবারের অর্থের বিনিময়ে বিষয়টির ধামাচাপা ও আপোষ মীমাংশার মাধ্যমে লাশ দাফনের জন্য

বৈঠক বসে। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আপোষরফা বিষয়টি

ভেস্তে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

সর্বশেষ এ ঘটনায় থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে

জানা গেছে।

নিহত আনোয়ার হোসেনের ভাগিনা মো. রিয়াদ হোসেন জানান, ‘আমার মামা নির্মাণ

শ্রমিক ছিল। এলাকায় রাজমিস্ত্রীর কাজ করে পরিবার চালাতো। মঙ্গলবার স্থানীয় চিহিৃত

মাদকসেবী ফারুক ও তার বাবা মফিজুর রহমান মাদক সেবনে বাধা দেওয়ায় আমার মামাকে

এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে

চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান। শুনেছি, মাদক সেবনে বাধা দেওয়ার

ঘটনাকে কেন্দ্র করে তারা আমার মামাকে তাকে হত্যা করেছে। আমরা এ হত্যার বিচার চাই।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন,

আনোয়ার নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয়ভাবে মীমাংশার চেষ্টা করছে এমন

সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে

প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা রুজু হবে। অভিযুক্তদেরকে গ্রেফতারের জন্য পুলিশি

তৎপরতা চলছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা
কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা

আয়েশা আক্তারগ্যাস নেই, তাই চুলা জ্বলছে না। গ্যাসের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে সিএন...

কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ
কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাত...

কুমিল্লায় ডেঙ্গু ও হাম রোগের প্রাদুর্ভাব কমেনি। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে প্রতিদিনই ড...

হোমনায় নিখোঁজের ৫ দিন পর  নদী থেকে মহিলার  লাশ উদ্ধার
হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার

মো. আবুল বাসার সরকার              কুমিল্লার হোমনায় নিখোঁজের পাঁচ...

শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট
শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট

মোহাম্মদ রবপনেরোই আগস্ট এলেই বাংলাদেশের আকাশ কেমন যেন ভারী হয়ে ওঠে। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এ...

শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান

নিজের প্রথম ওভারেই আঘাত হানলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়া পেসারের বলে বোল্ড হয়ে গেলে...

নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০
নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০

নিজস্ব প্রতিবেদককুমিল্লার নাঙ্গলকোটে ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের প্রতিবাদ মিছিলে হামলাচালানোর অভিযোগ উঠেছ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা
➤ কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ
➤ হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার
➤ শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট
➤ শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
➤ নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০
➤ শত শত পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে দীর্ঘভূমিতে
➤ বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি দুরীকরণে সমাবেশ
➤ দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস মিলছে ৭৬০ মিলিয়ন ঘনফুট
➤ ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
➤ ইতিহাস বলছে বাংলাদেশের কাছে হারবে অস্ট্রেলিয়া
➤ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
➤ যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
➤ বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
➤ অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
➤ ডারউইনে চালকের আসনে টাইগাররা
➤ জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
➤ হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা
➤ নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা দেশে ফিরেই আইনি জটিলতায়
➤ ‘ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিলো মার্কিন বাহিনী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir