প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jun 2025, 1:10 AM
চৌদ্দগ্রামে দীঘি থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
এমরান হোসেন বাপ্পি
চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা পুরুষের (৪৫) একটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় নিহতের পরনে কোন পোশাক ছিলনা। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের রাজারমার দীঘি থেকে লাশটি উদ্ধার করা হয়। বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে ভাসমান লাশ দেখতে উৎসুক জনতা ভীড় জমায়।
রাজারমার দীঘির পাহারাদার আবদুল মতিন ও হায়াতুন নবী সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল দশটায় মাছের খাদ্য বিতরণের জন্য দীঘিতে নামলে উত্তর-পূর্ব কোণে একটি লাশ ভাসতে দেখা যায়। তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভাসমান লাশটি উদ্ধার শেষে থানায় নিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক শামসুল আরেফীন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশটির মুখমন্ডল, কপাল ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা বলেছে, মানসিক ভারসাম্যহীন লোকটিকে কয়েকদিন যাবৎ ওই এলাকায় ঘুরতে দেখা গেছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে’।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘এলাকায় পাগল হিসেবে পরিচিত এক ব্যক্তির লাশ দীঘি থেকে উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে মারা গেছে, সেই রহস্য জানি না। সিআইডিকে খবর দেয়া হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করা হবে’।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...