প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 8 Nov 2025, 11:30 AM
জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় ভারতীয় বাহিনীর গুলিতে ‘২ সন্ত্রাসী নিহত’
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনীর চিনার কর্পস।
তারা বলেছে, লাইন অব কন্ট্রোল দিয়ে সম্ভাব্য অনুপ্রবেশ সংক্রান্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে শুক্রবার নিরাপত্তা বাহিনী কুপওয়ারার কেরান সেক্টরে যৌথ অভিযানে নামে।
এর মধ্যে সতর্ক থাকা সেনারা সীমান্তের কাছে সন্দেহজনক ঘোরাফেরা শনাক্ত করে এবং অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ জানায়। এতে অনুপ্রবেশকারীরা নির্বিচারে গুলিবর্ষণ শুরু করলে বাধ্য হয়ে সেনারাও পাল্টা গুলি করে।
অভিযান এখনও চলছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকায় অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
এর আগে গত ১৪ অক্টোবরও লাইন অব কন্ট্রোল দিয়ে অনুপ্রবেশ চেষ্টা ঠেকাতে গিয়ে কুপওয়ারায় ভারতীয় সেনাবাহিনীর হাতে দুই সন্ত্রাসীর নিহত হওয়ার খবর মিলেছিল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...