প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Nov 2025, 11:19 AM
পিঠা বিক্রি করে জীবনের স্বপ্ন বুনে বুড়িচংয়ের সালেক ও সাবিনা দম্পতি
কাজী খোরশেদ আলম
গ্রাম বাংলার ঐতিহ্য বিভিন্ন পিঠা। শীতের মৌসুমে নতুন ধান ঘরে উঠানোর পর গ্রামে গ্রামে শুরু হতো পিঠার উৎসব। প্রত্যেকটি পরিবারে নতুন চালের পিঠার ছোঁয়া লাগতো। আজ গ্রাম বাংলার সেই ঐতিহ্য হারিয়ে গেছে। এখন পিঠার উৎসবগুলো গ্রাম ও পাড়া- মহল্লার বিভিন্ন পরিবার থেকে বিলুপ্ত হয়ে শিক্ষা প্রতিষ্ঠাণের উৎসবে পরিণত হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন গলি পথের পাশে কিংবা হাট বাজারের পাশে ক্ষুূদে ব্যবসায় পরিণত হয়েছে। শীতের সন্ধ্যায় শহরের গলি পথের মোড় কিংবা হাটবাজারে পিঠা বিক্রয় করে সংসারের চাহিদা মেটায়। কেউ এই পিঠা বিক্রয় করে স্ত্রী সন্তানদের মুখে আহার জোটায় এবং বিভিন্ন চাহিদা মেটায় আবার কেউ শখের বশে পিঠা ক্রয় করে বন্ধুদের নিয়ে আড্ডায় সময় কাটায়। এমনই দম্পত্তি সালেক ও সাবিনা। পিঠার বিক্রয়ের ছোট দোকান ঘরটিই তাদের থাকার আবাসন। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দক্ষিণ শ্যামপুর এলাকায় গোমতী নদীর বেঁড়ি বাঁধের উপর টিনের ছোট এক ঘর। পাশে ৫ টি লাকড়ির চুলা জ্বলছে। চুলার উপরে মাটির খোলায় পানির চালের গুড়ার মিশ্রণে তৈরী হচ্ছে চিতই পিঠা। সালেক মিয়া চুলার পাশে বসে লাকড়ির চুলায় পিঠা তৈরীতে ব্যস্ত। তার স্ত্রী সাবিনা কাঁচা মরিচ,সরিষা, ইলিশ, ধনিয়াপাতা ও সিদলসহ পাঁচ প্রকারের ভর্তা দিয়ে ক্রেতাদের সামনে সাজিয়ে দিচ্ছেন পিঠা। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১২ টা পর্যন্ত চলে পিঠা বিক্রি। গোমতী নদীর বেঁড়ি বাঁধের উপর সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত পিঠার হাট বসে। মোটরসাইকেল আরোহীসহ বিভিন্ন লোকজন বিভিন্ন এলাকা থেকে লোকজন পিঠা খাওয়ার জন্য আসে। তবে পিঠা বিক্রয়ের মাধ্যমে সালেক ও সাবিনা দম্পতি জীবনের স্বপ্ন বুনে। তাদের থাকার মতো ঘর বাড়ী নেই। যেখানে পিঠা বিক্রয় করে সেখানেই বসতঘর হিসেবে বসবাস করে। ৩ ছেলে মেয়ে ও স্বামী স্ত্রী নিয়ে ৫ জনের সংসার। সালেক সাবিনা দম্পতির মতো হাজার দম্পতি বেঁচে আছে ভবিষ্যৎ এর স্বপ্ন দেখে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...