...
শিরোনাম
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান ⁜ চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার ⁜ শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন ⁜ কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক ⁜ অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর.... ⁜ এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’ ⁜ ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন ⁜ তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান ⁜ মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার ⁜ পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি ⁜ কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ⁜ গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন ⁜ ‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক ও কিশোর গ্যাংকে শিক্ষার্থীদের লাল কার্ড ⁜ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।। ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা ⁜ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত ⁜ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময় ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি ⁜ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Nov 2025, 12:12 AM

...
হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় রোজা গণ-ইফতার ও দোয়া News Image

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির মনোনয়ন দাবি ঘিরে টানা চার দিন ধরে নজিরবিহীন কর্মসূচি পালন করছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর-রশিদ ইয়াছিনের অনুসারীরা। ধাপে ধাপে সড়ক অবরোধ, মর্শাল মিছিল, বিক্ষোভ সমাবেশ, নারীদের সমাবেশ, রোজা-ইফতার ও বিশেষ দোয়া মাহফিল। গতকাল বুধবার বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে কয়েক হাজার নারী সমবেত হন। সেখানে আয়োজিত সমাবেশ থেকে কুমিল্লা-৬ (সদর) আসনে হাজী ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে “বিশেষ নফল রোজা পালনের” ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনভর রোজা রেখে কান্দিরপাড়ে গণ-ইফতারের আয়োজন করে তার অনুসারীরা।

গণ-ইফতার শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে নেতাকর্মীরা জানান, এলাকার উন্নয়ন, শান্তি, সাংগঠনিক ঐক্য ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমিন উর-রশিদ ইয়াছিনকে প্রার্থী হিসেবে দেখতে চান কুমিল্লার সাধারণ মানুষ। এজন্য তারা আল্লাহর দরবারে দোয়া, ইবাদত ও কর্মসূচির মাধ্যমে বিশেষ প্রার্থনা করে যাচ্ছেন বলে মন্তব্য করেন।

গত সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ২৩৭ টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেখানে কুমিল্লা-৬ আসনে চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করা হয়। এর পর থেকেই কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়ে। বিশেষ করে আমিন উর-রশিদ ইয়াছিনের অনুসারীরা এই ঘোষণাকে ‘তৃণমূলের প্রত্যাশার প্রতিকূল’ দাবি করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান এবং ধারাবাহিক কর্মসূচি শুরু করেন।

আমিন উর-রশিদ ইয়াছিনের অনুসারীদের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের মতামত বিবেচনা না করেই মনোনয়নের তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা দাবি করেন, “দুই দশক ধরে কুমিল্লা-৬ আসনের রাজনীতিতে নেতৃত্ব, আন্দোলন, সাংগঠনিক কাজ ও সাংগঠনিক ত্যাগের স্বীকৃতিই হওয়া উচিত—যা আমিন উর-রশিদ ইয়াছিন অর্জন করেছেন।”

কুমিল্লা-৬ আসনটি কুমিল্লা সিটি করপোরেশন, আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা ও সেনানিবাসের একটি অংশ নিয়ে গঠিত। ২০১৮ সালে আমিন উর-রশিদ ইয়াছিন কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন। অপরদিকে মনিরুল হক চৌধুরী একই নির্বাচনে কুমিল্লা-১০ আসনে দলীয় মনোনয়ন পান। পরে সীমানা পুনর্নির্ধারণে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কুমিল্লা-১০ থেকে বাদ পড়ে কুমিল্লা-৬ আসনের সঙ্গে যুক্ত হয়। এর পর থেকে নতুন সীমানার কুমিল্লাু৬ আসনে মনিরুল হক চৌধুরী। আর অন্যদিকে কুমিল্লা-৬ পুরোনো সীমানার রাজনীতিতে দীর্ঘদিনের নেতৃত্বের দাবি তুলে ধরছেন ইয়াছিনপন্থীরা।

মনছুর নিজামী নামে এক যুবদল নেতা বলেন,“আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছি। আমাদের লক্ষ্য বিরোধিতা নয়—ন্যায়সঙ্গত দাবির স্বীকৃতি। আমিন উর-রশিদ ইয়াছিন শুধু একজন নেতা নন, কুমিল্লা-৬ আসনের মানুষের আস্থাুভরসার নাম। তাই তাকেই চাই।”

ডলি আক্তার নামে এক নারী নেত্রী বলেন,“নারীদের রাজনীতিতে সম্পৃক্ত করা, স্থানীয় সমস্যায় পাশে থাকা, শিক্ষা ও মানবিক সহায়তায় ভূমিকা থাকায় নারীদের আস্থার জায়গা তৈরি হয়েছে ইয়াছিন ভাইয়ের প্রতি। এজন্য আজ আমরা রোজাুইফতার করেছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে।”

গণ-ইফতার ও দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা অভিযোগ করেন, পুরোনো ত্যাগী নেতৃত্বকে উপেক্ষা করে মনোনয়ন দিলে তৃণমূল কর্মীদের মধ্যে হতাশা তৈরি হবে। গণ-ইফতার ও দোয়া মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতাকর্মীদের জন্যও দোয়া করা হয়, যাতে তারা ন্যায় ও গণতন্ত্রের পথে দেশকে নেতৃত্ব দিতে পারেন। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান

আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...

চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...

শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...

কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...

নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।        ব্রাহ্মণবাড়িয়ার কসবা...

অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....

আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...

এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...

মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
➤ চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
➤ শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন
➤ কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক
➤ অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
➤ এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
➤ ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন
➤ তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান
➤ মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার
➤ পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি
➤ কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
➤ গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন
➤ ‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক ও কিশোর গ্যাংকে শিক্ষার্থীদের লাল কার্ড
➤ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।।
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা
➤ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
➤ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময়
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি
➤ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir