প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Nov 2025, 12:02 AM
নগরীতে অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ী নিহত
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নগরীর মগবাড়ি চৌমুহনী এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় রজাউল কবীর বুলবুল (৫৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে আদালত এলাকার উত্তর পাশে মগবাড়ি চৌমুহনীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রজাউল কবীর বুলবুল নগরীর পুরাতন চাঁদপুরীপাড়া এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজনরা জানান, মগবাড়ি এলাকায় তার একটি কনফেকশনারি দোকান ছিল। বৃহস্পতিবার দুপুরে তিনি সাইকেলযোগে কিছু মালামাল নিয়ে দোকানের দিকে যাচ্ছিলেন। দোকানের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয় এবং চালক পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমিল্লা ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন, “নগরীতে দীর্ঘদিন ধরে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য চলছে। কোনো নিয়মনীতি মানছে না চালকরা। এর আগে আমাদের এক সহকর্মী ও কয়েকজন শিক্ষার্থীও এভাবে আহত হয়েছেন। প্রশাসনকে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে।” কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি মেহেদী ইসলাম বলেন, “বিষয়টি আমরা জেনেছি। বিস্তারিত খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...