প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Nov 2025, 8:34 AM
আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে ব্রাহ্মণপাড়ায় প্রশিক্ষণ
মো: আনোয়ারুল ইসলাম
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিক্ষিত বেকার যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সাত দিনব্যাপী গবাদিপশু পালন বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মডেল মসজিদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. ইসহাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফ উদ্দিন আহমেদ। সূচনা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম আজম। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধশতাধিক যুবক ও যুব নারী অংশগ্রহণ করেন।
ইউএনও মাহমুদা জাহান উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, যুব সমাজকে দক্ষ করে তুলতে হলে তাদের হাতে প্রশিক্ষণ ও সুযোগ তুলে দিতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা গবাদিপশু পালন বিষয়ে দক্ষ হয়ে নিজেরাই কর্মসংস্থানের পথ তৈরি করতে পারবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিনের...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিন ধরে চলমান সমস্যার সমাধানে উদ্য...
ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
কাজী খোরশেদ আলমবুড়িচং উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিশ্...
মাদক সেবন করে মাতলামি, যুবকের ৩ মাসের কারাদণ্ড
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি...
বিশ্ব শিক্ষক দিবসে ইউনাইটেড স্কুলে আনন্দঘন আয়োজন
আয়েশা আক্তার।।শিক্ষক—শুধু একটি পেশার নাম নয়; একটি প্রজন্মকে স্বপ্ন দেখানোর, আলোর পথ দেখানোর এবং সুন্...
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।পরিবারের স্বচ্ছলতার আশায় সৌদি আরবে পাড়ি জমিয়ে...
নিমসারে পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আরাফাত রহমান নামে ১৮ মাস বয়সী...