প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Nov 2025, 8:33 AM
সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে -মো.আবুল কালাম
আবুল কালাম আজাদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসন থেকে বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো.আবুল কালাম দলীয় (বিএনপির) মনোনয়ন প্রাপ্তীতে পথসভা অনুষ্ঠিত হয়। বুধবার (৫নভেম্বর)সকাল ১০টায় নিজ গ্রাম পাশাপুরে নিজ বাবার কবর জিয়ারত করার পর লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার মুদাফফরগঞ্জ,কান্দিরপাড়, লাকসাম জংশন,লাকসাম দৌলতগঞ্জ ,উত্তরদা,খিলা, নাথেরপেটুয়া , বিপুলাসার, লক্ষনপুর,
বাইশগাঁও ও হাসনাবাদ বাজারে পথসভায় বক্তব্য রাখেন।
এসময় মো.আবুল কালাম বলেন -আমি আপনাদের সন্তান। দীর্ঘ সময় থেকে বিএনপির রাজনীতির সাথে যুক্ত থেকে কাজ করে আসছি। লোভ-লালসার উর্দ্ধে উঠে সকল সময় রাজনীতি করেছি। রাজনীতি করতে গিয়ে বহুবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উপনীত হয়েও বিএনপির রাজনীতি থেকে দূরে যাইনি।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের পক্ষ থেকে আমাকে আমানত হিসাবে যে মনোনয়ন দিয়াছেন, আমি যেন আপনাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বিজয়ের মাধ্যমে তা রক্ষা করতে পারি।
তিনি বলেন -আমি আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি,ইনশাআল্লাহ আমি বিজয় হতে পারলে আমার দ্বারা কোন মানুষ ক্ষতিগ্রস্ত হবে না।লাকসাম -মনোহরগঞ্জ উপজেলার সর্বস্থরের মানুষের কল্যাণে কাজ করে যাবো।লাকসামকে জেলা ও মনোহরগঞ্জকে মডেল উপজেলায় পরিণত করতে কাজ করতে বদ্ধ পরিকর।
তিনি বলেন লাকসাম -মনোহরগঞ্জ আসন থেকে আমিসহ কয়েকজন দলের মনোনয়ন চেয়েছিলাম, দল যেহেতু আমাকে মনোনয়ন দিয়াছেন। আমি আপনাদের সকলের সহযোগিতা ও সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই।
তিনি আরো বলেন- জুলাই বিপ্লবের মহানায়ক তারেক রহমান।তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানকে বিজয় করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষে ভোট দিতে হবে।
এসময় লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মো.মজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো.ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক,মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন,কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক দপ্তর সম্পাদক শফিকুর রহমান শফিক,উপজেলা বিএনপি নেতা ও কমান্ডার আবুল বাশার,
মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি শরীফ হোসেন চেয়ারম্যান, অধ্যাপক আলী মর্তুজা,কাজী আবুল বাশার, মোহাম্মদ আলী চেয়ারম্যান,এস এম মুনসুর,
মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম,গিয়াস উদ্দিন সৈকত, জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মোবারক হোসেন,মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...