প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Nov 2025, 12:05 AM
মনোনয়ন বঞ্চিত হাজী ইয়াছিনের নেতাকর্মীদের নগরী জুড়ে বিক্ষোভ
মাহফুজ নান্টু
কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির সহস্রাধিক নেতাকর্মী রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন। পূবালী চত্বরে সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বিক্ষোভে উত্তাল হয়ে উঠে গোটা নগরী। মঙ্গলবার সন্ধ্যায় প্রথমে নেতাকর্মীরা ধর্মসাগরপাড়স্থ দলীয় কার্যালয় থেকে মর্শাল মিছিল বের করেন এবং নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূবালী চত্বরে গিয়ে অবস্থান নেন।
মিছিল ও সমাবেশে নেতাকর্মীরা সাবেক সংসদ সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের প্রতি সমর্থন প্রকাশ করেন। তারা নানা শ্লোগান দেন, “অবৈধ প্রার্থী মানিনা মানবো না”, “আমি কে তুমি কে, ইয়াছিন ভাই ইয়াছিন ভাই”, “জেল জুলুম, কারাগারে ইয়াছিন ভাই”, “কুমিল্লার ঘরে ঘরে ইয়াছিন ভাই” এবং “নেতাকর্মীদের সুখে দুখে ইয়াছিন ভাই।
নেতাকর্মীদের দাবি, মনোনয়নপ্রাপ্ত প্রার্থী দীর্ঘদিন ধরে স্থানীয় কার্যক্রমে যুক্ত ছিলেন না। ফলে দলের তৃণমূল স্তরে অসন্তোষ দেখা দিয়েছে। তারা মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তকে ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ উল্লেখ করেছেন।
গত রাতেও নেতাকর্মীরা কান্দিরপাড় এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এরপর আলেখারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কও বন্ধ রাখেন। স্থানীয় নেতারা বলছেন, মনোনয়ন বিতর্ক ও বিক্ষোভ কুমিল্লা-৬ আসনের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে।
তবে তারা আশাবাদ ব্যক্ত করেছেন, প্রার্থী নির্বাচন, স্থানীয় সমন্বয় ও কেন্দ্রীয় নির্দেশনা মিলিয়ে কাজ করলে দল অস্থিরতা কাটিয়ে শক্তিশালী নির্বাচনী প্রস্তুতি নিতে পারবে।
নেতাকর্মীরা আরও জানান, হাজী ইয়াছিন দীর্ঘদিন ধরে জেলা বিএনপির নেতৃত্বে সক্রিয় ছিলেন, সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাই তাঁকে মনোনয়ন না দেয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বুড়িচংয়ে আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়িতে ফের হাম...
কুমিল্লা উত্তর প্রতিনিধি। কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর পূর্বপাড়ায় পূ...
ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মোসা. তানজিনা বেগম(৪০) নামের এক নারী মাদক...
বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের...
নিজস্ব প্রতিবেদক: বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশের...
চান্দিনা মাতৃভূমি ইংলিশ স্কুল বিতর্ক প্রতিযোগিতা
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় মাতৃভূমি ইংলিশ স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়...
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখার মাসিক...
নিজস্ব প্রতিবেদকসাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কুমিল্লা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত...
মিথলমা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে ক্রীড়া-সাংস্কৃতিক ও ব...
মো. জাকির হোসেন।।কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মিথলমা উত্তর ও পশ্চিমপাড়ায় অবস্থিত অক্সফোর্...