...
শিরোনাম
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা ⁜ বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি ⁜ বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১ ⁜ চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ⁜ কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪ ⁜ অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ⁜ ডিসেম্বরজুড়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ এমপি জসিমের ⁜ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে রাজপথে মহানগর স্বেচ্ছাসেবক দল। ⁜ কুমিল্লায় মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ ⁜ কুমিল্লায় অর্থনৈতিক শুমারি ও স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার ⁜ এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ⁜ দাউদকান্দিতে নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণে ব্র্যাকের সচেতনতামূলক পটগান ⁜ চুরি ⁜ উপজেলা কৃষকদল সভাপতির উপর হামলা, ইউনিয়ন বিএনপির সভাপতি কারাগারে ⁜ কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা ⁜ আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত ⁜ কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের ⁜ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 31 Oct 2025, 10:50 AM

...
অবশেষে এনসিপির পাতে ইসি দিচ্ছে ‘শাপলা কলি’ News Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীকের অনড় দাবির মুখে পিছু হটল নির্বাচন কমিশন (ইসি)। এনসিপির দাবি কয়েকবার প্রত্যাখ্যান করার পর শেষমেশ প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করল এএমএম নাসির উদ্দিনের নির্বাচন কমিশন। বৃহস্পতিবার তালিকায় এ প্রতীক অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচন সমনে রখে এনসিপিসহ দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে এনসিপিকে তফসিলে থাকা ৫০টি প্রতীকের মধ্যে থেকে মার্কা বেছে নিতে ৭ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়ে চিঠি দেয় ইসি। নির্ধারিত সময়ে এনসিপি প্রতীক বেছে না নিয়ে বিধি সংশোধন করে শাপলা প্রতীকের দাবি তোলে।কিন্তু ইসির পক্ষ থেকে বারবার বলা হয়, প্রতীক তালিকায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়।এর মধ্যে এনসিপি নেতারা হুঁশিয়ারি দেন, তারা শাপলা প্রতীকেই ভোট করবেন এবং এই প্রতীক না পেলে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামবেন।গত রোববার কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “শাপলা প্রতীকের জন্য যদি এনসিপিকে রাজপথের কর্মসূচিতে যেতে হয়, তাহলে এনসিপি একই সঙ্গে এই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনেও যাবে।”সারজিসসহ এনসিপি নেতাদের এমন অনড় অবস্থান এবং রাজপথে নামার হুঁশিয়ারির মধ্যে বৃহস্পতিবার প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করল নির্বাচন কমিশন।এর আগে ২৪ সেপ্টেম্বর প্রতীক তালিকা সংশোধন করে ১১৫টি নির্ধারণ করা হয়। সেবার প্রতীক সংখ্যা বাড়ালেও তাতে শাপলা ছিল না।এবার আগের তালিকা থেকে ১৫টি বাদ ও নতুন ১৯টি যোগ হওয়ায় প্রতীক সংখ্যা দাঁড়াল ১১৯টি। নতুন তালিকায় শাপলা কলি, সিঁড়ি, হ্যান্ডশেক ও সূর্যমুখীসহ যোগ হয়েছে ১৯টি প্রতীক।

১৫ টা বাদ ১৯ টা নতুন প্রতীক যুক্ত করা হয়েছে

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করা হয়েছে। কিছু প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য থাকায় ১৫টা বাদ দিয়ে নতুন আরও ১৯টা যোগ করে ১১৯টা প্রতীক তফসিলভুক্ত করা হয়েছে। এরমধ্যে শাপলা কলি রয়েছে।

সন্ধ্যায় নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “এটা কারো কোনো দাবির বিষয়ে প্রাসঙ্গিক নয়। একটি দল শাপলা চেয়েছে। শাপলা ও শাপলা কলির মধ্যে পার্থক্য রয়েছে, এটার ব্যাখ্যার অবকাশ রাখে না।”

এখন কোনো দল এভাবে প্রতীক দাবি করলে করতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

“কিন্তু সেটা কমিশনের বিবেচনায় নিলে নিতে পারে, সেটা সময়ের ব্যাপার।”

কিসের ভিত্তিতে তালিকা সংশোধন ও শাপলা কলি যুক্ত করা হয়েছে জানতে চাইলে সচিব বলেন, “কিছু প্রতীকের বিষয়ে বিরূপ মতামত এসেছে। সে বিষয়গুলো কমিশন মনে করেছে সংশোধন করা দরকার, সংশোধন করেছে। প্রেক্ষাপটটা হল, বিরূপ সমালোচনার পর কিছু বিয়োজন ও সংযোজন করেছে।”

ইসি ‘স্বৈরাচারী আচরণ’ করছে- এনসিপির এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘কোনো দলের বক্তব্যে মন্তব্য করা উচিত নয়। এটা ইসি সচিবের এখতিয়ারাধীন নয়।

“কে চেয়েছে না চেয়েছে সেটা বিষয় নয়, কমিশন মনে করেছে আরও কিছু প্রতীক যুক্ত করা দরকার, কমিশন করেছে।”

ভবিষ্যতে প্রয়োজন মনে করলে ইসি আবারও সংশোধন করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ইসি কোনো চাপে তালিকা সংশোধন করেছে কিনা জানতে চাইলে সচিব বলেন, “এটা কোন বিবেচনায় করেছে, এটা ইসির এখতিয়ার। নতুন করে বিতর্কের যৌক্তিক কারণ নেই। কমিশন স্বাধীন প্রতিষ্ঠান। না হলে কেন সংশোধন করেছে! স্বাধীনতা আছে বলেই সংশোধন করেছে।”

এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা শাপলা কলি প্রতীক নেবে না।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, “এ ব্যাপারেও আমার বক্তব্য নেই। কারো নেওয়া না নেওয়ার ব্যাপারটা তাদের। যদি নিয়ে কোনো প্রশ্নের জবাব দেব না।”বাদ হল যে ১৫ প্রতীক, যুক্ত হল ১৯ প্রতীকআগের ১১৫টির তালিকা থেকে উটপাখি, কলা, খাট, চার্জার লাইট, টিফিন ক্যারিয়ার, তবলা, তরমুজ, ফুলের টব, ফ্রিজ, বাঁশি, বেঞ্চ, বেগুন, লাউ, শঙ্খ ও স্যুটকেস বাদ দেওয়া হয়েছে।আর যুক্ত করা হয়েছে উট, চিরুনী, টর্চলাইট, টেবিল ল্যাম্প, ট্রাক্টর, ড্রেসিং টেবিল, তালা, দোতলা বাস, পাগড়ী, পানির ট্যাপ, পালকি, ফলের ঝুড়ি, বেরি ট্যাক্সি, বৈদ্যুতিক বাল্ব, মটরসাইকেল, রেল ইঞ্জিন, সিড়ি, সূর্যমুখী ও হ্যান্ডশেক।



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ  কেটে সড়ক অবরোধের চেষ্টা
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা

এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...

বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...

বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...

চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর  চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

বেলাল উদ্দিন আহাম্মদ, ​মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...

কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
➤ বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
➤ বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১
➤ চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
➤ কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪
➤ অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
➤ ডিসেম্বরজুড়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ এমপি জসিমের
➤ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে রাজপথে মহানগর স্বেচ্ছাসেবক দল।
➤ কুমিল্লায় মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ
➤ কুমিল্লায় অর্থনৈতিক শুমারি ও স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার
➤ এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
➤ দাউদকান্দিতে নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণে ব্র্যাকের সচেতনতামূলক পটগান
➤ চুরি
➤ উপজেলা কৃষকদল সভাপতির উপর হামলা, ইউনিয়ন বিএনপির সভাপতি কারাগারে
➤ কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা
➤ আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত
➤ কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের
➤ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
➤ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir