প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Oct 2025, 10:27 AM
দাউদকান্দিকে চুরি হওয়া গরু উদ্ধার, ৪ চোর আটক
নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বলদাখালে মুরাদনগর থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়েছে। গরু চুরির সঙ্গে যুক্ত চার চোরকে আটক করা হয়েছে এবং পিকআপটি জব্দ করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, মুরাদনগর থানার একটি গ্রাম থেকে এক কৃষকের দুটি গরু চুরি হয়। গরুর মালিক গরু চুরির বিষয়টি তাৎক্ষণিক থানা পুলিশকে অবহিত করেন। মুরাদনগর থানা পুলিশ গরু চুরির বার্তাটি তাৎক্ষণিক জেলার সকল থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বলদাখাল এলাকায় অভিযান চালিয়ে পিকআপযোগে ঢাকার দিকে নিয়ে যাওয়ার পথে দুটি গরু উদ্ধার করেন।এ সময় আবুল কালাম (৪৫), কবির হোসেন (৫২), মো. কবির (২৬), আবদুল মজিদ (৫০) নামের চার চোরকে আটক করেন।
দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, উদ্ধারকৃত গরু, জব্দ করা পিকআপ এবং আটককৃত চার চোরকে মুরাদনগর থানায় প্রেরণ করা হয়েছে। মামলা শেষে মুরাদনগর থানা থেকে গ্রেপ্তার দেখিয়ে আটককৃত চোরদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...