প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Oct 2025, 8:04 AM
নিখোঁজের দু’ দিন পর পুকুরে পাওয়া গেলো মাদ্রাসা শিক্ষার্থীর লাশ
নিজস্ব প্রতিবেদক
নিখোঁজের দু’দিন পর পুকুরপাড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুতিয়ার ধিঘির পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সামিউল বাসির (১১) সদর দক্ষিন উপজেলার আবু ইউসুফের ছেলে। সে আমড়াতলী এলাকার তার ফুফুর বাড়ির সুবাদে দুতিয়ার দিঘির পাড় গাউছিয়া হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানায় লেখাপড়া করতো।
সামিরুলের স্বজনরা জানায়, গেলো ২৭ অক্টোবর দুপুরের পর থেকে তারা সামিরুলের সন্ধান পায়নি। এ নিয়ে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গা খোঁজাখুজি করে। ঘটনাটি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ছত্রখীল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ মমিরুল হক । পুলিশ কর্মকর্তা মমিরুল হক জানান, বুধবার বেলা আড়াইটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ শিশু সামিরুলের মরদেহ উদ্ধার করে। তবে কে কি কারনে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত না হলেও কিছু সিসি ফুটেজ পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...