প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Oct 2025, 12:10 AM
মুরাদনগরে মধ্যরাতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানে দুই নারী আটক
বেলাল উদ্দিন আহাম্মদ
"চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এই স্লোগানে কুমিল্লার মুরাদনগরে মাদক নির্মূলে মধ্যরাতে অভিযান চালিয়েছেন যৌথবাহিনী। সোমবার মধ্যরাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভিন্ন ভিন্ন স্থান থেকে দুই নারীকে আটক করা হয়েছে। অভিযান সূত্রে জানা যায়, নবীপুর (পূর্ব) ইউনিয়নের বাখরনগর এলাকায় এক দম্পতি মাদকের সাথে জড়িত থাকায় এবং জনগণের শান্তি বিনষ্ট করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্টে হালিমা বেগম নামের এক নারীকে ২০০ টাকা অর্থদণ্ড এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপরদিকে নবীপুর (পশ্চিম) ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এক দম্পতি মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় তল্লাশী করে আকলিমা আক্তার নামের এক মহিলার পার্স থেকে ৭৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬৫ হাজার ৪২০ টাকা জব্দ করা হয় এবং আটককৃত আকলিমা আক্তার ও তার পলাতক স্বামীর বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন জানান, জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসব অভিযান পরিচালনায় সব সময় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...