প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jun 2025, 1:09 AM
দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
দেবিদ্বার প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন হাসান (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ পৌর এলাকার পুরাতন বাজারস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার বাসিন্দা ইদ্রিস মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে রুবেল নিহত হন। তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা এবং পেশায় একজন বাসচালক ছিলেন। এ ঘটনায় দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত চলাকালে বিভিন্ন ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণ করে ইমন হাসানকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, “ইমন হাসান এজাহারভুক্ত আসামি নন। তবে তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। ভিডিও ফুটেজ ও স্থিরচিত্রে তাকে সনাক্ত করার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে কোট হাজতে প্রেরন করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে বন্ধকী জুট মিলের কোটি টাকার যন্ত্রাংশ পাচার...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...
হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে নাজমুল ইসলাম (২৩) নামে এক ক...