প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jun 2025, 1:08 AM
বুড়িচংয়ে মহাসড়কে সেনাবাহিনীর চেকপোস্ট ও নিরাপত্তা কার্যক্রম
মো.জাকির হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় জানজট নিরসন, অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও ঈদ ছুটি শেষে ঢাকা মুখি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর বিশেষ চেকপোস্ট ও কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শনিবার (১৪ জুন) সকাল থেকে ৩৩ পদাতিক ডিভিশন ও ১০১ ব্রিগেডের অধীন ১২ বীর ইউনিটের অধীনস্থ বুড়িচং আর্মি ক্যাম্পের একটি দল মহাসড়কে টহল ও চেকপোস্ট স্থাপন করে যান চলাচলে শৃঙ্খলা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করছে।
চেকপোস্টে সেনাবাহিনী সদস্যরা মালবাহী ও যাত্রী পরিবহনসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স পরীক্ষা করছেন। একই সাথে যাত্রী ও চালকদের সাথে কথা বলে তাঁদের যাত্রাপথ ও নিরাপত্তা নিয়ে খোঁজ খবর নেন। অপরাধমূলক কার্যক্রম ও অননুমোদিত পরিবহন চলাচল বন্ধ করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
ঈদের ছুটি কাটিয়ে ঘর মুখো হওয়া অনেক যাত্রী ও পরিবহন মালিক সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, চেকপোস্ট থাকার কারণে মহাসড়কে অপরাধ ও অনিয়ম অনেক কমেছে এবং যাত্রীরা নিরাপদ ও স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন।
স্থানীয় পরিবহন মালিক ও যাত্রীরা সেনাবাহিনীর এই মহত্ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং মহাসড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সং...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকবানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন দেশের পূর্বা...
চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
মহিউদ্দিন আকাশ. চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন...
লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ ক...
কাজী খোরশেদ আলমবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “লীগ রুখার...
নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের ক...
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠান অ...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি প...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৪ লাখ ৩৬ হাজা...
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সে...
আবুল কালাম আজাদজামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা ২০২৭-২৮ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছ...