প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 25 Oct 2025, 8:42 PM
নিউজিল্যান্ডে কিশোরের পেট থেকে ১০০ চুম্বক অপসারণ, তদন্তে মার্কেটপ্লেস টেমু
এফএনএস বিদেশ
নিউজিল্যান্ডের ১৩ বছর বয়সী এক কিশোরের অন্ত্র থেকে প্রায় ১০০টি শক্তিশালী চুম্বক অপসারণ করেছেন সার্জনরা। অনলাইনে জনপ্রিয় মার্কেটপ্লেস টেমু থেকে কেনা এই উচ্চক্ষমতার চুম্বকগুলো গিলে ফেলেছিল কিশোরটি। চার দিন ধরে পেটে তীব্র ব্যথা অনুভব করার পর দেশটির উত্তর দ্বীপের তৌরাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে এক্সরে স্ক্যানে দেখা যায়, চুম্বকগুলো তার অন্ত্রের ভেতর চারটি সরলরেখায় আটকে রয়েছে। নিউজিল্যান্ড মেডিকেল জার্নালে প্রকাশিত হাসপাতালের চিকিৎসকদের প্রতিবেদনে বলা হয়েছে, কিশোরটি প্রায় এক সপ্তাহ আগে ৮০ থেকে ১০০টি ৫২ মিমি মাপের নিওডিয়ামিয়াম চুম্বক গিলে ফেলেছিল। এসব চুম্বক ২০১৩ সাল থেকেই নিউজিল্যান্ডে নিষিদ্ধ। চিকিৎসকেরা জানিয়েছেন, চৌম্বকীয় আকর্ষণের কারণে অন্ত্রের বিভিন্ন অংশ একে অপরের সঙ্গে আটকে গিয়ে টিস্যু নষ্ট (নেক্রোসিস) হয়। এতে ক্ষুদ্রান্ত্র ও বৃহদান্ত্রের চারটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। অস্ত্রোপচারে মৃত টিস্যু অপসারণের পর কিশোরটি আট দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায়। প্রতিবেদনের চিকিৎসকরা বলেছেন, এই ঘটনা শুধু চুম্বক গেলার বিপদ নয়, অনলাইন মার্কেটপ্লেস থেকে শিশুদের জন্য বিপজ্জনক পণ্য বিক্রির ঝুঁকিও তুলে ধরে। চিকিৎসকদের মতে, এমন অস্ত্রোপচারের পর অন্ত্রের বাধা, হার্নিয়া বা দীর্ঘস্থায়ী ব্যথার মতো জটিলতা পরবর্তী জীবনে দেখা দিতে পারে। এ ঘটনার পর অনলাইন মার্কেটপ্লেস টেমু এক বিবৃতিতে জানায়, তারা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এবং বিষয়টি সম্পর্কে আরও তথ্য জানতে নিউজিল্যান্ড মেডিকেল জার্নালের লেখকদের সঙ্গে যোগাযোগ করেছে। টেমুর মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিত হতে পারিনি যে চুম্বকগুলো আমাদের প্ল্যাটফর্ম থেকেই কেনা হয়েছিল কিনা। তবে আমরা প্রাসঙ্গিক পণ্যগুলোর তালিকা পর্যালোচনা করছি, যেন স্থানীয় নিরাপত্তা পূর্ণ মানদণ্ড মেনে চলা হয়।’ চীনা মালিকানাধীন এই ই-কমার্স প্রতিষ্ঠান ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন বাজারে নিষিদ্ধ বা ঝুঁকিপূর্ণ পণ্য বিক্রির অভিযোগে সমালোচনার মুখে রয়েছে। সূত্র/ দ্য গার্ডিয়ান
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করার সময় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। গতকাল...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দী...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে...
হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ...
সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ...
মো.জাকির হোসেনকুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেলবাহী একটি কাভার্ড...
সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্র...
কুবি প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত বিভিন্ন সংগঠনকে উদ্দেশ্য করে সাইবার ব...
প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলায় পৈতৃক সূত্রে পাওয়া এক প্রবাসীর স্ত্রীর জমিতে হামলা, ভাঙচ...