প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 25 Oct 2025, 11:26 AM
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় তৌল শহরে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুইজন নিহত ও আরো দুইজন আহত হয়েছেন।
শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির বরাত দিয়ে খবর মিডল ইস্ট মনিটরের।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, একটি ড্রোন তৌল শহরের কাছে সড়কে চলন্ত একটি গাড়িতে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, এতে গাড়িটি আগুন ধরে পুড়ে যায়।
বিবৃতিটি লেবাননের রাষ্ট্র পরিচালিত জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) প্রকাশ করেছে। পরে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নাবাতিয়েহ এলাকায় তারা হিজবুল্লাহর এক সদস্য আব্বাস হাসান কারকিকে হত্যা করেছে।
তবে ইসরায়েলি সেনাবাহিনীর ওই দাবির বিষয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল লেবাননে হিজবুল্লাহ অবকাঠামো লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালিয়ে আসছে।
চুক্তি অনুযায়ী, ইসরায়েলি সেনাদের ২০২৫ সালের জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করার কথা ছিল। তবে এখন পর্যন্ত তারা আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে এবং সীমান্তের পাঁচটি আউটপোস্টে এখনো সামরিক উপস্থিতি বজায় রেখেছে
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...