প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Oct 2025, 12:12 AM
মোটরসাইকেলের আনন্দে ঘুরতে গিয়ে বাড়ি ফেরা হয়নি দুই বন্ধুর
সোহেল রানা, চান্দিনা
কুমিল্লার চান্দিনায় মাত্র একদিন আগে কেনা নতুন মোটরসাইকেল নিয়ে আনন্দে ঘুরতে গিয়ে বাড়ি ফেরা হয়নি দুই বন্ধুর। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ী চাপায় পৃষ্ট হয়ে প্রাণ ঝরে তাদের। বুধবার (২২ অক্টোবর) দিন গত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুটুম্বপুর অংশে খাদগর মসজিদের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের সোলেমান আহমেদের ছেলে রিজওয়ান আহমেদ শামিম (১৮) ও কাদের প্রধানের ছেলে নাজমুল হোসেন (২৩)। তারা দুইজনেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে যায় শামিম ও নাজমুল। কিন্তু বাড়ি ফেরা আর হয়নি তাদের। পথে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের খাদঘর এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি পিছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কায় তারা রাস্তার পাশে ছিটকে পড়ে গাড়ির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক শামিম মারা যায়। এসময় গুরুতর আহত হন নাজমুল হোসেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নিহতদের এলাকার (মুরাদপুর) বাসিন্দা মো. এরশাদুল হক বলেন, নতুন মোটরসাইকেল কেনার আনন্দেই বের হয়েছিল ওরা। দাউদান্দি উপজেলার নতুন বাজারের এক নামকরা চায়ের দোকানে চা খেতে যান। চা খেয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মাত্র আগের দিনই সোলেমান আহমেদের ছেলে শামিম মোটরসাইকেলটা কিনেছিল। কে জানত সেই বাইকেই ওদের শেষ যাত্রা হবে!! ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...
ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চারিপাড়া আইডিয়...
তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে মাধ্যমিক, প্রাথমিক ও কলেজ পর্যায়ের সাত গ...