...
শিরোনাম
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড ⁜ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে ⁜ ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি ⁜ ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল ⁜ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান পেলেন শ্রমিকরা ⁜ রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি ⁜ জন্মদিনে আইয়ুব বাচ্চুকে ফিরিয়ে আনছে ‘উত্তরাধিকার’ ⁜ গুঞ্জন উড়িয়ে ফিরছে গোপাল ভাঁড়, ছয় ঘণ্টার বিশেষ পর্ব প্রকাশ ⁜ কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা ⁜ কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ ⁜ হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার ⁜ শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট ⁜ শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান ⁜ নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০ ⁜ শত শত পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে দীর্ঘভূমিতে ⁜ বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি দুরীকরণে সমাবেশ ⁜ দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস মিলছে ৭৬০ মিলিয়ন ঘনফুট ⁜ ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ⁜ ইতিহাস বলছে বাংলাদেশের কাছে হারবে অস্ট্রেলিয়া ⁜ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Oct 2025, 12:15 AM

...
মন রক্ষা করতে না পারলেই অসন্তুষ্ট এ ধারা থেকে বেরিয়ে আসতে হবে-মাহমুদুর রহমান News Image

আয়েশা আক্তার

২০২৪ এর আন্দোলনে সংঘটিত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে দৈনিক আমার দেশ কুমিল্লা পাঠক ফোরাম। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক কারা নির্যাতিত সাংবাদিক নেতা মাহমুদুর রহমান বলেছেন, গতকাল বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সামনে আমার এক সাংবাদিকের গায়ে হাত তোলা হয়েছে। বিএনপির কেন জানি মনে হচ্ছে আমরা তাদের পক্ষে লিখছি না। আমার সহকর্মীর ওপর যে আঘাত হয়েছে, আমি মনে করি সে আঘাত আমাকে করা হয়েছে। আমার সহকর্মীর উপর আঘাত আর আমার ওপর আঘাতের কোন পার্থক্য আমি দেখি না। সোমবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের এডিটোরিয়াল প্রসেস খুব সহজ ছিল। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লিখতাম। এখন যাদের সম্পর্কে লিখতে হবে তারা সবাই জুলাই যোদ্ধা। বিএনপি জুলাই যোদ্ধা, জামায়াত জুলাই যোদ্ধা, এনসিপি তো জুলাইয়ের মহানায়ক। এনসিপি তো জুলাইয়ের নেতৃত্ব দিয়েছে। এই যোদ্ধাদের বিরুদ্ধে যখন আমি লিখব, তখন পেশাদারিত্বের সঙ্গে লিখতে গেলে তাদের কারও না কারও সমালোচনা তো করতে হবে। কারণ সবাই তো আর সঠিক কাজ করে না। আমি নিজেও তো সঠিক কাজ করি না। সংবাদপত্রের কাজটা এমনই, লিখতে হয়। লিখতে গিয়ে আমরা অনেক শত্রু বানিয়েছি। যেহেতু এখন সরকারে যাওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে, এনসিপিও সরকারে যেতে চায়, জামায়াতও সরকারে যেতে চায়, বিএনপিও সরকারে যেতে চায়। আপনি কার মন রক্ষা করবেন? আপনি যার মন রক্ষা করতে পারবেন না আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এ ধারা থেকে রাজনৈতিক দলসহ সকলকে বেরিয়ে আসতে হবে। আর তা না হলে মুক্ত সাংবাদিকতার পরিবেশ বিনষ্ট হবে।

তিনি আরও বলেন, দৈনিক আমার দেশ বাংলাদেশের পক্ষে, কোন দলের পক্ষে নয়। এটা যদি রাজনৈতিক নেতৃবৃন্দ বুঝতে পারতেন তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এত বড় বিপ্লবের পরেও রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিষয়টি বুঝতে পারেননি।

তিনি বলেন, কুষ্টিয়াতে ২০১৮ সালে আমাকে যেভাবে রক্তাক্ত করা হয়েছিল এবং গতকাল বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সামনে যেটা করা হয়েছে দুইটার মধ্যে মৌলিক কোন পার্থক্য নাই। দুইটা ঘটনা একই। তাহলে আমরা এত বড় বিপ্লব থেকে কি শিখতে পেলাম?

রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানিয়ে মাহমুদুর রহমান বলেন, সমালোচনাকে গ্রহণ করতে শিখুন। সমালোচনাকে মানতে হবে আপনাকে। তার সঙ্গে আমাদের দায়িত্ব পেশাদারিত্ব বজায় রাখা। কিন্তু আপনাদের সমালোচনা মানতে হবে। সমালোচনার বদলে আপনারা সাংবাদিককে আহত করবেন, সাংবাদিকদের গায়ে হাত তুলবেন, এটা চলবে না। এটার জন্য আমি আপনাদেরকে বলছি আমাদের সর্বশক্তি দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। ভারতের বিরুদ্ধে লড়াই করেছি। একটা পত্রিকা দিয়ে। এই পত্রিকাটি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ লড়াই করে যাব।

দৈনিক আমার দেশের যুগ্ম সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিচালক এম আব্দুল্লাহ বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে কোন প্রতিবেদন প্রকাশিত হলে তিনি বঙ্গভবনে ওই সাংবাদিককে দাওয়াত দিতেন, খাওয়াতেন ভালোভাবে। বলতেন আপনি যেই সংবাদটির মাধ্যমে যে সমস্যাটির কথা তুলে ধরেছেন সেই সংবাদটি আমি পড়েছি। অনুধাবন করেছি সমস্যাটির সমাধানে আপনার কাছ থেকে আরও বিস্তারিত পরামর্শ চাই। এভাবে তিনি সাংবাদিকদের মূল্যায়ন করেছিলেন, সংবাদ মাধ্যমকে মূল্যায়ন করেছিলেন। সেই জিয়াউর রহমানের দলের কেউ যখন সংবাদকর্মীর গায়ে আঘাত করার স্পর্ধা দেখায়, তখন আমাদের বেদনা, আমাদের কষ্ট ধারণ করা খুব কঠিন হয়ে যায়।

এই সাংবাদিক নেতা আরও বলেন, গতকাল আমার একজন সহকর্মীর উপর একটি রাজনৈতিক কার্যালয়ে আঘাত হানা হয়েছে। এমন একটি দলের কার্যালয়ে আঘাত আনা হয়েছে যে দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে অবারিত করেছিলেন। মাত্র চারটি লিফলেট ছিল, এখান থেকে তিনি হাজারো পত্রিকার পথকে উন্মুক্ত করেছিলেন।

সোমবার সকালে গত বছরে সংগঠিত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনা করে দৈনিক আমার দেশ মেলা কুমিল্লা। অনুষ্ঠানে কুমিল্লার শহীদ ও আহতদের ৫৮টি পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান হিসেবে উপস্থিত থেকে এসব সংবর্ধনা তুলে দেন শহীদ ও আহতদের পরিবারের হাতে।

দৈনিক আমার দেশের কুমিল্লা প্রতিনিধি এম হাসানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আমার দেশ পাঠক মেলার কুমিল্লার সভাপতি ডা. আরিফ মোর্শেদ খান।

এসময় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী, জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, এবি পার্টি, হেফাজতে ইসলামসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড

এফএনএস স্পোর্টস: একসময় ছিল দুই ক্লাবের ¯^াভাবিক লেনদেন| এখন সেটি একমুখী লেনদেনে পরিণত হয়েছে| গত এক দ...

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোত...

এফএনএস স্পোর্টস: ফেরান তোরেসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)| বার্সে...

ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি

এফএনএস স্পোর্টস:অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে| ডারউইন টেস্টের তৃতীয় দ...

ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল

এফএনএস বিদেশ : কর্মীদের ডিউটি ও সময়সূচিতে বারবার পরিবর্তনের প্রতিবাদে কেবিন ক্রুদের ধর্মঘটের কারণে ব...

বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান পেলেন শ্রমিকরা
বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান প...

এফএনএস বিদেশ : বেলজিয়ামের একটি নির্মাণস্থলে সংস্কারকাজ করার সময় বিপুল পরিমাণ ¯^র্ণ পাওয়ার পর পুলিশ এ...

রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি

এফএনএস বিদেশ : ভেনেজুয়েলায় গত শুক্রবার রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত আরও ১৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
➤ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে
➤ ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
➤ ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
➤ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান পেলেন শ্রমিকরা
➤ রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
➤ জন্মদিনে আইয়ুব বাচ্চুকে ফিরিয়ে আনছে ‘উত্তরাধিকার’
➤ গুঞ্জন উড়িয়ে ফিরছে গোপাল ভাঁড়, ছয় ঘণ্টার বিশেষ পর্ব প্রকাশ
➤ কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা
➤ কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ
➤ হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার
➤ শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট
➤ শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
➤ নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০
➤ শত শত পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে দীর্ঘভূমিতে
➤ বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি দুরীকরণে সমাবেশ
➤ দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস মিলছে ৭৬০ মিলিয়ন ঘনফুট
➤ ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
➤ ইতিহাস বলছে বাংলাদেশের কাছে হারবে অস্ট্রেলিয়া
➤ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir