প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Oct 2025, 12:11 AM
দেবিদ্বারে চাঁদাবাজীর মামলায় দুই যুবক কারাগারে
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার
কুমিল্লার দেবিদ্বারে পুলিশ সদস্যকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবির মামলায় বিল্লাল হোসেন বিল্লু ও জালাল উদ্দিন নামের দুই যুবককে সোমবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার ভোরে দেবিদ্বার থানা পুলিশ ও কুমিল্লা ডিবি পুলিশের যৌথ অভিযানে ঢাকার আদাবর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে কুমিল্লার আদালতে হাজির করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় গ্রামের পুলিশ সদস্য আবু কাউসার গত ১ অক্টোবর তার চাচি আমেনা বেগমের সাথে দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে একটি জমি দেখতে যান। সেখানে জমি পছন্দ হলে কাউছারকে নিয়ে পার্শ্ববর্তী একটি মাদ্রাসা ভবনের পঞ্চম তলায় নিয়ে যায় তার চাচী। সেখানে কথাবার্তা চূড়ান্ত করার কথা বলে কৌশলে একটি রুমের ভেতর আটকে রাখা হয়। পরে ওই পুলিশ সদস্যের সাবেক স্ত্রী তাছলিমা আক্তার ও চাচী আমেনা বেগম স্থানীয় যুবক হেলাল খান, কামাল, বিল্লু ও জালালকে দিয়ে তাকে মারধর করে এবং তার কাছে থাকা নগদ টাকা কেরে নিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। কাউছার বিভিন্ন জায়গায় কথা বলে বিকাশের মাধ্যমে তাদেরকে ৫০ হাজার টাকা এনে দেয়। ওই সময় আরো দেড় লক্ষ টাকা দেওয়ার জন্য প্রায় তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার পর কাউছারকে ছেড়ে দেন। এ ঘটনার চারদিন পর (৪ অক্টোবর) কাউছারের দ্বিতীয় স্ত্রী ইশরাত জাহান বাদি হয়ে ৭জনকে আসামী করে দেবিদ্বার থানায় একটি চাঁদাবাজীর মামলা দায়ের করেন।
সোমবার ভোরে দেবিদ্বার থানা পুলিশ ও কুমিল্লা ডিবি পুলিশের যৌথ অভিযান চালিয়ে ঢাকার আদাবর থানা এলাকা থেকে বিল্লু ও জালালকে গ্রেফতার করেন এবং দুপুরে কুমিল্লার আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন। বিল্লাল হোসেন বিল্লু পৌর এলাকার আলমপুরের ইসমাইল হোসেনের ছেলে এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ও অপর আসামী চাপানগর গ্রামের আবু তাহেরের ছেলে জালাল উদ্দিন।
এ ব্যাপরে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শব (তদন্ত) মোঃ মাইনউদ্দিন বলেন, পুলিশ সদস্যের কাছে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ঢাকার আদাবর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...