প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jun 2025, 12:54 AM
বাঞ্ছারামপুরের প্রতাবগঞ্জ বাজার সড়ক তো নয়,যেন একখন্ড নদী!
ফয়সল আহমেদ খান
খোষকান্দি গ্রামের অসুস্থ্য রহিমা খাতুন (৭৫) ডাক্তার দেখাতে নাতিকে নিয়ে রিক্সায় চেপে যাচ্ছিলেন প্রতাবগঞ্জ বাজার সড়ক দিয়ে।আমেনা প্লাজার কাছাকাছি আসার পর রিক্সা রাস্তার পানিযুক্ত গর্তে দেবে যায়।উপায় না পেয়ে বৃদ্ধা রিক্সা থেকে নেমে ছোট ছোট পায়ে হাটতে শুরু করেন।এই হলো পৌরসভার সড়কের একটি দৃশ্য। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার প্রতাবগঞ্জ বাজারের মুসা মার্কেট থেকে শফিক মার্কেট মোড় পর্যন্ত প্রধান সড়কটির করুণ অবস্থা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, যেখানে জমে আছে পানি।দেখলে মনে হবে একখন্ড নদী।এই সড়ক এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে।বৃষ্টি হলে তো কথাই নেই।সড়ক ডুবে যায় থৈ থৈ পানিতে।
সরেজমিনে দেখা যায়, টিএন্ডটি রোড থেকে শুরু করে মুসা মার্কেট, সোহেল মার্কেট ও শফিক মার্কেট পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে বড় গর্ত ও ভাঙা কার্পেটিংয়ের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দা ও চালকরা জানান, সড়কটির কারণে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে। এতে কৃষক, চাকরিজীবী, রোগী ও বাজারে আসা সাধারণ মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে। প্রায়শই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। অটোরিকশা ও রিকশা চালকদের জন্য এটি এখন এক বিভীষিকা।
অটোরিকশাচালক ফয়সাল মিয়া জানান, “বড় গর্তে পড়ে যাত্রীরা আহত হন, গাড়িরও ক্ষতি হয়। রাস্তায় এত গর্ত যে চলাচলই কষ্টকর।” ট্রাকচালকরা জানান, “সড়ক পার হতে ঘন্টার বেশি সময় লেগে যায়। পণ্য পরিবহন করতে গিয়ে ভোগান্তির শেষ নেই।”
স্থানীয়রা বলছেন, প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় দুর্ভোগ আরও বাড়ছে।
এ বিষয়ে জানতে চাইলে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা জানান, “সড়কটির সংস্কারের প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। ঈদের ছুটির পর মুসা মার্কেট থেকে সোহেল মার্কেট হয়ে উপজেলা পর্যন্ত অংশে সাময়িক সংস্কার কাজ শুরু হবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সং...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকবানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন দেশের পূর্বা...
চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
মহিউদ্দিন আকাশ. চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন...
লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ ক...
কাজী খোরশেদ আলমবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “লীগ রুখার...
নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের ক...
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠান অ...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি প...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৪ লাখ ৩৬ হাজা...
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সে...
আবুল কালাম আজাদজামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা ২০২৭-২৮ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছ...