প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jun 2025, 12:49 AM
ব্রাহ্মণপাড়ায় নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, এক বেকারিকে জরিমানা
মো. আনোয়ারুর ইসলাম
নানাবিধ অনিয়ম ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলার মালাপাড়া ইউনিয়নের আসাদনগর কলেজ গেট এলাকায় ঈশা বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা। এছাড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা, ব্রাহ্মণপাড়া থানার পুলিশ দল ও আনসার বাহিনীর সদস্যরা অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, বেকারিটির ভিতরে খাদ্য তৈরির পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা। খাবার প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে ছিল চরম অব্যবস্থা। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারায় বেকারির মালিক হাসিবুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এমন পরিবেশে তৈরি খাবার শিশু, বৃদ্ধ ও রোগীদের জন্য বিশেষভাবে ক্ষতিকর হতে পারে। আমরা স্থানীয় জনগণের অভিযোগ আমলে নিয়ে এই অভিযান পরিচালনা করেছি। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাদ্য উৎপাদনে সবাইকে অবশ্যই সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...
দেবিদ্বারে বন্ধকী জুট মিলের কোটি টাকার যন্ত্রাংশ পাচার...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...