প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Oct 2025, 12:00 AM
দফা-দাবি একটাই, কুমিল্লা নামেই বিভাগ চাই
মাহফুজ নান্টু
বিভাগের দাবিতে ফের উত্তাল কুমিল্লা নগরী। বিভাগের দাবিতে রাজপথে নেমে এসেছে শত সহস্র মানুষ। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে জড়ো হন বিভিন্ন পেশা শ্রেণির মানুষজন। বিভাগের দাবিতে একাত্মতা প্রকাশ এক ঘন্টা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখে কুমিল্লা দোকান মালিক সমিতি। শনিবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই সমাবেশ। শনিবার বিকেল ৩ টায় সরেজমিনে পূবালী চত্বরে গিয়ে দেখা যায়, বিভিন্ন পাড়া মহল্লা থেকে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন বয়সী মানুষজন জড়ো হন পূবালী চত্বরে। 'দফা-দাবি একটাই, কুমিল্লা নামেই বিভাগ চাই' এই স্লোগানকে ধারণ করে সমাবেশের ডাক দেওয়া হয়।
সমাবেশে সাংবাদিক আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন, মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জামাল খন্দকারসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লা প্রাচীন সভ্যতা এবং ঐতিহাসিক সকল নিদর্শনের সদর দপ্তর। এখানে মাটি খুঁড়লেই হাজার হাজার বছরের ইতিহাস ভেসে ওঠে। সমতট অঞ্চলের রাজধানী এই কুমিল্লায় সবকিছুতেই প্রসিদ্ধ। একটি বিভাগের সকল দপ্তর এখানে রয়েছে। ৬টি জেলার আঞ্চলিক দপ্তরগুলো সব কুমিল্লায়। কুমিল্লা বিভাগ ঘোষণা না করা আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। বিভাগ আমাদের অধিকার। আমাদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। দ্রুত কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা দিতে হবে। মহাসমাবেশের উদ্যোক্তা কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয় কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য তুলে ধরে কুমিল্লা নামেই বিভাগ দ্রুত বাস্তবায়নের যৌক্তিক অধিকার আদায়ে কুমিল্লাবাসীকে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ কর্মসূচী পালনের আহ্বান জানান। এর আগে শুক্রবার (১০ অক্টোবর) পূবালী চত্বরে আয়োজিত এক মহাসমাবেশে জেলার ১৭টি উপজেলার বিভিন্ন শ্রেণির পেশার মানুষ একই দাবিতে অংশ নিয়েছিল। এছাড়া বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবীতে আলাদা কর্মসূচী পালন করে। মহাসড়কে বিশাল মোটর সাইকেল র্যালীসহ নানা কর্মসূচী পালন করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...