প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 18 Oct 2025, 12:26 PM
সেই তুমি কেন এত অচেনা হলে
বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে হারানোর সাত বছর হলো আজ (১৮ অক্টোবর)। ২০১৮ সালের আজকের এই দিনে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু তাঁর গান আর রুপালি গিটারের সুর এখনো লাখো ভক্তের হৃদয়ে।
চার দশকের বেশি সময় ধরে সংগীত ভুবন মাতিয়েছিলেন তিনি। এলআরবি ব্যান্ড গড়ে তুলেছিলেন নিজ হাতে, যা বাংলাদেশের ব্যান্ড সংগীতকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়।
“চলো বদলে যাই”, “শেষ চিঠি”, “ঘুম ভাঙিয়ে দাও”, “বাংলাদেশ”, “সেই তুমি”—এমন অসংখ্য গান আজও সংগীতপ্রেমীদের মুখে মুখে।
চট্টগ্রামে জন্ম নেওয়া এই সংগীতশিল্পী শুধু গায়কই ছিলেন না, ছিলেন গীতিকার, সুরকার ও অসাধারণ গিটারবাদক। তাঁর হাতে গিটার যেন জীবন্ত হয়ে উঠত। সেই গিটারই পেয়েছিল ভালোবাসার নাম—‘রুপালি গিটার’।
প্রতিবছর এই দিনে ভক্তরা স্মরণ করেন তাঁকে ভালোবাসা ও শ্রদ্ধায়। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ভেসে বেড়ায় তাঁর গানের লাইন, পুরোনো কনসার্টের ছবি আর আবেগঘন স্মৃতিচারণ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...