প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Oct 2026, 9:00 AM
চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার
সোহেল রানা:
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনায় বসতবাড়ির উঠান ও যাতায়াতের মূল পথ আটকে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে শাহীন মৈশান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে একটি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। চলাচলের পথ বন্ধের প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।
ঘটনাটি ঘটেছে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার গ্রামের মৈশান বাড়িতে। ভুক্তভোগী মোহন মৈশান মৃত কোরবান আলীর ছেলে। অভিযুক্ত শাহীন মৈশান একই এলাকার শামছুল হকের ছেলে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মোহন মৈশানদের দুই ভাই ও পাঁচ বোনের নামে মোট ৯০ শতাংশ পৈতৃক সম্পত্তি রয়েছে। কয়েক বছর আগে স্থানীয় ওয়ার্ড সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশের মাধ্যমে জমি বণ্টন করা হয়। ওই সময় মোহনের ভাই মতিন মৈশান নিজের ও এক বোনের অংশসহ ৩০ শতাংশ জমি মেপে বুঝে নেন। পরে তিনি ওই জমি শাহীন মৈশানের কাছে বিক্রি করেন।
পরিবারটির দাবি, জমি মেপে সীমানা নির্ধারণ ও দখল বুঝে নেওয়ার পর কয়েক বছর কোনো সমস্যা হয়নি। সম্প্রতি শাহীন দাবি করেন, বিক্রেতা মতিন মৈশানের কাছ থেকে তিনি আরও জমি পাওনা রয়েছেন। তবে সেই জমি দাবি করতে গিয়ে তিনি মোহন মৈশানের বসতভিটার অংশে বাঁশের বেড়া দিয়ে দেন বলে অভিযোগ।
অভিযোগ অনুযায়ী, মোহনের দুটি বসতঘরের মাঝের উঠান ও যাতায়াতের প্রধান পথে বাঁশের বেড়া দেওয়ায় ঘর থেকে বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। এতে পরিবারটি নিজ বাড়িতেই কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।
ভুক্তভোগী মোহন মৈশান বলেন, “শাহীন আমার ভাই মতিনের কাছ থেকে জমি কিনে মেপে বুঝে নিয়েছিলেন। এখন কয়েক বছর পর এসে গায়ের জোরে আমার বসতবাড়ির সীমানায় ঢুকে চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। আমার বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা কেয়ারটেকারকে ঘর ছেড়ে চলে যেতে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমরা এখন নিজ বাড়িতেই বন্দি জীবন কাটাচ্ছি।”
মোহনের দুই বোন জাহানারা ও হোসনেয়ারা বেগম বলেন, “মতিনের জমি মেপে বুঝিয়ে দেওয়া হয়েছিল। মতিনের সঙ্গে শাহীনের জমি নিয়ে কোনো হিসাব বাকি থাকলে তিনি মতিনের সঙ্গে আলোচনা করবেন। কিন্তু তা না করে আমাদের বাড়ির যাতায়াতের পথ আটকে বেড়া দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক ও আবুল কালাম জানান, সালিশি বৈঠকে সবার উপস্থিতিতে সীমানা মেপে শাহীনকে জমি বুঝিয়ে দেওয়া হয়েছিল। তখন তিনি সন্তুষ্ট হয়েই জমি বুঝে নেন। এখন মতিনের কাছে জমি পাওনার অজুহাত দেখিয়ে মোহনের জায়গা দখল করা এবং পথ বন্ধ করা সম্পূর্ণ অন্যায়।
বাড়ির কেয়ারটেকার নাছিমা বেগম বলেন, “গত তিন দিন ধরে আমি এই ঘরে অবরুদ্ধ। ঘরের দরজা খুললেই বাঁশের বেড়া। আমাকেও বারবার ঘর ছেড়ে চলে যাওয়ার চাপ ও হুমকি দেওয়া হচ্ছে।”
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শাহীন মৈশান। তিনি বলেন, “আমি ২৬ শতাংশ জমি কিনেছি। আরও ৪ শতাংশের ওপর দিয়ে গ্যাসলাইন যাওয়ায় তা কিনিনি, তবে মতিন আমাকে ভোগ করতে বলেছেন। কিন্তু আমি এখনো ২৬ শতাংশ জমি পুরোপুরি বুঝে পাইনি। মতিন আমাকে জানিয়েছেন, উত্তরের দিকে আমার জমি পাওনা আছে। সে হিসাব অনুযায়ী মোহনের দিকেই আমার জায়গা রয়ে গেছে। তাই আমি বেড়া দিয়েছি। ঝামেলা মিটমাট না হওয়া পর্যন্ত বেড়া সরবে না।”
এদিকে খবর পেয়ে চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়। এসআই মো. রিয়াজ উদ্দিন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মূল বিক্রেতা মতিন মৈশানকে ডেকে এনে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।”
তবে পুলিশের উপস্থিতির পরও বাঁশের বেড়া না সরানোয় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি এবং চলাচলের পথ উন্মুক্ত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...