...
শিরোনাম
মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।। ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা ⁜ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত ⁜ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময় ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি ⁜ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি ⁜ কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধানে উদ্যোগ ⁜ ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ⁜ মাদক সেবন করে মাতলামি, যুবকের ৩ মাসের কারাদণ্ড ⁜ বিশ্ব শিক্ষক দিবসে ইউনাইটেড স্কুলে আনন্দঘন আয়োজন ⁜ সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত ⁜ নিমসারে পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু ⁜ নিমসারে আদালতে মামলা চলমান সম্পত্তিতে জোরপূর্বক গৃহ নির্মাণ ⁜ দাউদকান্দিতে বিএনপি নেতার সংবাদ সম্মেলন ⁜ আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ⁜ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ ⁜ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ ⁜ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Oct 2025, 12:23 AM

...
নাঙ্গলকোটের গুরুত্বপূর্ণ ৩টি সড়কের বেহাল দশা, ৪ বছর ধরে ভোগান্তি News Image

সাইফুল ইসলাম

কুমিল্লার নাঙ্গলকোটের উত্তরাঞ্চলের জনগুরুত্বপূর্ণ তিনটি সড়কের বেহাল দশায় তিনটি ইউনিয়নের প্রায় ৩০হাজার জনগণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গত প্রায় ৪বছর ধরে বিধ্বস্ত সড়কগুলো দিয়ে এলাকাবাসীর উপজেলাসদরসহ বিভিন্নস্থানে যাতায়াতে ভোগান্তির যেন শেষ নেই। সড়কগুলোর শত-শত ছোট-বড় খানা-খন্দক দিয়ে এলাকাবাসীকে যাতায়াতে প্রতিনিয়ত নাকাল হতে হচ্ছে। সড়কগুলোর একেকটি খানা-খন্দক যেন পুকুরে পরিণত হয়েছে। বর্ষার শেষ মূহুর্তে এসে বৃষ্টিতে ছোট-বড় খানা-খন্দক পানিতে সয়লাব হওয়ায় পথচারীসহ ছোট-বড় যানবাহন দিয়ে এলাকাবাসীকে দূর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে। বিধ্বস্ত সড়কগুলোতে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। এতে আহত হচ্ছে অনেকে।

সরেজমিনে ঘুরে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, উপজেলার জনগুরুত্বপূর্ণ মাহিনী-জোড়পুকুরিয়া সেতু পর্যন্ত সড়ক, নাঙ্গলকোট-শ্রীফলিয়া-বাঙ্গড্ডা সড়ক এবং নাঙ্গলকোট স্টীল সেতু থেকে মাধবপুর পর্যন্ত ৩টি সড়কের প্রায় ১৫ কিলোমিটারে শত-শত খানা খন্দকের সৃষ্টি হয়েছে। 

গত প্রায় ৪বছর ধরে সড়কগুলোর শত-শত খানা-খন্দক দিয়ে পথচারী এবং ছোট-বড় যানবাহনকে চরম ভোগান্তির মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে। মাহিনী- জোড়পকুরিয়া সড়কের মাহিনী দারুল কোরআন মাদ্রাসা থেকে অলিপুর বাজার পর্যন্ত সবচাইতে বেহাল দশা বিরাজ করছে। মাহিনী, ছুপুয়া এবং অলিপুর বাজার পর্যন্ত একেকটি খানা-খন্দক পুকুরে পরিণত হয়েছে। সড়কটিকে খানা-খন্দকে স্থানীয় এলাকাবাসী ব্যাক্তিগত উদ্যোগে এবং ইউনিয়ন পরিষদ থাকে একাধিকবার ইটের টুকরা ফেলে সড়কটি দিয়ে ছোট-বড় যানবাহন চলাচলের উপযোগী রাখার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু কয়েকদিন পর আবার সড়কটি পূর্বের অবস্থায় ফিরে যায়।

 নাঙ্গলকোট-শ্রীফলিয়া বাঙ্গড্ডা সড়কের চেহরিয়া, কৈয়া, ভূলুয়াপাড়া, সাবিত্রা এবং নাঙ্গলকোট পর্যন্ত সড়কটির বিভিন্নস্থানে শত-শত খানা-খন্দকের সৃষ্টি হয়েছে। বিশেষ করে কৈয়া গ্রামের ভিতরের ৪/৫টি বড় ধরনের খানা-খন্দক পুকুরে পরিণত হয়েছে। নাঙ্গলকোট স্টীল সেতু থেকে মাধবপুর পর্যন্ত সড়কটিরও বিভিন্নস্থানে শত-শত খানা-খন্দক সৃষ্টি হয়ে সড়কটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির মক্রবপুর এবং মাধবপুর অংশ সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে।

ক্ষতিগ্রস্ত তিনটি সড়ক দিয়ে ছোট-বড় যানবাহন এবং পথচারীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আধা ঘন্টার যাতায়াতে এক ঘন্টা সময় ব্যয় হচ্ছে। খানা-খন্দক দিয়ে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিক্সা, ব্যাটারি চালিত অটোরিক্সা, মাইক্রোবাস, মিশুক, মালবাহি পিকআপভ্যান, ট্রাক-ট্রাকটরকে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করতে হচ্ছে। ফলে প্রায় সময় ঘটছে ছোট-বড় দূঘর্টনা।  এছাড়া খানা-খন্দকে পড়ে ছোট-বড় যানবাহন অহরহ নষ্ট হচ্ছে। সড়কগুলো দিয়ে রোগীবাহি এ্যাম্বুলেন্স যাতায়াতে অসুস্থ রোগীদের আরো অসুস্থ হতে হচ্ছে।

এলাকাবাসী জানান, সড়কগুলোর পাশে বাড়িঘর এবং পুকুর থাকায় পানি সরতে না পারায় সড়কগুলোতে  পানি জমে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়কগুলোর পাশে ড্রেনেজ ব্যবস্থা থাকলে সড়কগুলো বেশি ক্ষতিগ্রস্ত হতো না।

উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের ছুপুয়া গ্রামের ইউপি সদস্য কামাল হোসেন বলেন, মাহিনী-অলিপুর-জোড়পুকুরিয়া সড়কটি গত প্রায় ৪বছর থেকে খানা-খন্দকে বেহাল দশা বিরাজ করছে। এলাকাবাসীর উদ্যোগে এবং ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্ধ নিয়ে খানা-খন্দকে ইট-সুরকি ফেলে সড়কটি যাতায়াতের উপযোগী রাখার চেষ্টা করা হচ্ছে। তিনি সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান।

নাঙ্গলকোট-শ্রীফলিয়া-বাঙ্গড্ডা সড়কের চলাচলকারী সিএনজি চালিত অটোরিক্সার চালক নবী জানান, সড়কটির ছেহরিয়া থেকে কৈয়া পর্যন্ত বেহাল দশা বিরাজ করছে। বিশেষ করে কৈয়া গ্রামের ভিতরে ৪/৫টি খানা-খন্দক পুকুরে পরিণত হয়েছে। সড়কটি দিয়ে চরম ভোগান্তির মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়। এছাড়া অধিকাংশ সময় খানা-খন্দকে পড়ে সিএনজিচালিত অটোরিক্সা নষ্ট হচ্ছে।

নাঙ্গলকোট স্টীল সেতু থেকে মাধবপুর পর্যন্ত সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী মক্রবপুর গ্রামের ওমর ফারুক জানান, সড়কটির নাঙ্গলকোট স্টীল সেতু থেকে মক্রবপুর পর্যন্ত কয়েক‘শ খানা-খন্দক দিয়ে পথচারীসহ ছোট-বড় যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। খানা-খন্দক দিয়ে যাতায়াতে অসুস্থ রোগীদের আরো অসুস্থ হতে হচ্ছে।

নাঙ্গলকোট এলজিইডি প্রকৌশলী মোঃ অহিদুল ইসলাম সিকদার বলেন, মাহিনী-অলিপুর-জোড়পুকুরিয়া সড়ক চট্রগ্রাম বিভাগীয় প্রকল্পে এবং নাঙ্গলকোট-শ্রীফলিয়া-বাঙ্গড্ডা সড়ক জিওবি মেইনটেনোন্স প্রকল্পে প্রস্তাব দেওয়া আছে। প্রকল্প পাস হলে এস্টিমেট করে এলজিইডি কুমিল্লা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে প্রেরণ করা হবে। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন
ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চারিপাড়া আইডিয়...

তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা    প্রদান
তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান

তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে মাধ্যমিক, প্রাথমিক ও কলেজ পর্যায়ের সাত গ...

মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার
মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের মতলব উত্তরে ১৬ হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছ...

পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি
পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি

নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে টাকার জন্য পিতা নুরুল ইসলাম শান্তিকে হত্যার অভিযোগে আটক ছেলে মুমিত...

কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু  প্রতিরোধে জনসচেতনতামূলক  লিফলেট বিতরণ
কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক...

সংবাদ বিজ্ঞপ্তি ‎‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে জনস...

গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন
গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ...

সজিব মাহমুদবিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।।
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা
➤ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
➤ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময়
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি
➤ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি
➤ কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধানে উদ্যোগ
➤ ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
➤ মাদক সেবন করে মাতলামি, যুবকের ৩ মাসের কারাদণ্ড
➤ বিশ্ব শিক্ষক দিবসে ইউনাইটেড স্কুলে আনন্দঘন আয়োজন
➤ সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত
➤ নিমসারে পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু
➤ নিমসারে আদালতে মামলা চলমান সম্পত্তিতে জোরপূর্বক গৃহ নির্মাণ
➤ দাউদকান্দিতে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
➤ আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
➤ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
➤ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ
➤ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir