প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Oct 2025, 11:35 AM
মেয়ের জামাইয়ের বিরুদ্ধে শাশুড়িকে হত্যার অভিযোগ
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে পারিবারিক কলহের জেরে শাশুড়িকে নিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে।শুক্রবার সকাল প্রায় ১০টায় উপজেলার মজিদপুর উনিয়নের শিবপুর গ্রামের শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম (৭০) দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে বসবাস
করছিলেন। সে একই গ্রামের মৃত আঃ ছামাদ শিকদারের মেয়ে এবং একই উপজেলার নাগেরচর গ্রামের মৃত মনু মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিবপুর গ্রামের গত ৪ মাস আগে মালয়েশিয়া ফেরৎ মো. দিলু মিয়ার ছেলে মো. জা মাল শিকদার (৫০) সকাল সাড়ে ৭টায় ঘুম থেকে উঠে দেখতে পায় তার ব্যবহৃত মোবাইলটি রিসেট মারা। বিষয়টি নিয়ে প্রথম তার স্ত্রী রহিমা বেগমকে মারধর করে। এক পর্যায়ে একাদশ
শ্রেণিতে পড়–য়া মেয়ে মারিয়া আক্তার প্রতিবাদ করায় পরে মারিয়ার উপর চড়াও হয় বাবা জামাল শিকদার। এতে মারিয়া গুরুত্বর আহত হলে তাৎক্ষণিক তার মা ও ছোট ভাই জিসান তাকে গৌরীপুর গ্রীন ল্যাব হাসপাতালে নিয়ে যায়। এক পর্যায়ে বাপের বাড়িতে থাকা জামালের শাশুড়ি সুফিয়া বেগম (৭০) প্রতিবাদ করলে, তখন ক্ষীপ্ত হয়ে মেয়ের জামাই জামাল তাকে এলোপাতারি কিল-ঘুষি মেরে আহত করে এবং এক পর্যায়ে পাতালি কোলে (পাঁজা কোলে) করে বাড়ির পাশের খালে ফেলে চুবাতে থাকে। সুফিয়া বেগম অজ্ঞান হয়ে গেলে জামাল ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। একই গ্রামের মৃত ছামাদ শিকদারের ছেলে জিলু মিয়া জানান, সুফিয়া বেগমের ডাক-চিৎকারে আমরা ঘটনাস্থলে আসতে আসতে জামাল পালিয়ে যায়। তবে সুফিয়া বেগমকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জামাল শিকদারের স্ত্রী রহিমা বেগম জানান, সকালে মারামারি হওয়ার পর আমি ছোট ছেলে জিসানকে সাথে নিয়ে মারিয়াকে হাসপাতালে নিয়ে যাই। সাড়ে ১০টায় শুনতে পাই আমার স্বামী আমার মা-কে মেরে ফেলেছে। এসময় বড় ছেলে বাতাকান্দিতে ছিল। গত প্রায় সাড়ে ৩ বছর আগে বাবা মারা যাওয়ায় মা আমার এখানে থাকেন। এটি আমার স্বামীর বাড়ি এবং নানার বাড়ি। তিতাস থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করা হয়েছে। আসামীকে ধরার জন্য মাঠে ইতিমধ্যে তিনটি টিম কাজ করছে। এজাহার পেলে মামলা নেওয়া হবে এবং তদন্ত সাপেক্ষে বিস্তারিত
জানা যাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...