প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Oct 2025, 12:12 AM
দেবিদ্বারে স্বামীকে খাবার আনতে পাঠিয়ে গৃহবধূকে গণধর্ষণ, যৌথবাহিনীর অভিযানে দুই যুবক গ্রেফতার
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বারে স্বামীকে হোটেল থেকে খাবার আনতে পাঠিয়ে এক গৃহবধূকে গণধর্ষণের করার অভিযোগে উঠেছে দুই বন্ধু বিরুদ্ধে। সোমবার (৬ অক্টেবর) দিবাহত রাতে
অভিযান চালিয়ে ওই দুই ধর্ষককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার দেবিদ্বার থানায় মামলা দায়ের পূর্বক বিকেলে তাদের কুমিল্লার আদালতে হাজির করা হয়।
মামলা সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে ওই গৃহবধূরর বিয়ে হয়। আসামি রাজু তার স্বামীর পূর্বপরিচিত। ওই সুবাধে রাজু তাদের দেবিদ্বার উপজেলার সানানগর এলাকায় জনৈক
এক ব্যক্তির বাড়িতে একটি ভাড়া বাসা করে দেন এবং তাদের বাসায় আসা-যাওয়া করতেন। গত ১ অক্টোবর রাতে স্বামীর অনুপস্থিতিতে আবুল কালাম প্রথমে ভিক্টিমকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ
হয়। পরদিন (২ অক্টোবর) রাতে রাজু ও কালাম আবার বাসায় গিয়ে স্বামীকে খাবার আনতে হোটেলে পাঠিয়ে দেয় এবং এই সুযোগে গৃহবধূকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার
পর লজ্জা ও ভয় থেকে ভিক্টিম প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে তার বান্ধবীর কাছে গিয়ে ঘটনা জানায় এবং গত ৪ অক্টোবর চান্দিনা সেনা ক্যাম্পে গিয়ে একটি লিখিত অভিযোগ করেন।
ওই অভিযোগের প্রেক্ষিতে চান্দিনা সেনা ক্যাম্প, চান্দিনা থানা পুলিশ ও দেবিদ্বার থানা পুলিশের যৌথ অভিযানে সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাতে দেবিদ্বার উপজেলার সুলতানপুর
ইউনিয়নের সানারপাড় পশ্চিমপাড়া মেম্বার বাড়ির মৃত হারুন অর রশিদের ছেলে মো. আমির হোসেন রাজু (২৯) এবং চান্দিনা পৌর এলাকার বেলাশর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আবুল
কালাম (৩০)কে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা দায়েরের পর বিকেলে তাদের কুমিল্লার আদালতে হাজির
করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মোঃ মঈনুদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে সেনা ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেও জেল হাজতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...