প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Oct 2025, 11:41 AM
ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযানে দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে গত এক সপ্তাহের বিশেষ অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা গেছে, গত ১ থেকে ৬ অক্টোবর পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সীমান্তে এই অভিযান পরিচালনা করা হয়। এতে মোট ১ কোটি ৮৩ লাখ ৪৬ হাজার ১৩২ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়।
অভিযানটি পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া, কসবা, মঈনপুর, খাদলা, মাদলা ও চন্ডিদার বিওপি এবং কুমিল্লা জেলার সালদানদী, শশীদল, সংকুচাইল, খারেরা ও বড়জ্বালা বিওপির সদস্যরা।
বিজিবির ভাষ্যমতে, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে—অরিও বিস্কুট, ফুচকা, বাসমতি চাল, গরু, শাড়ি, রেডবুল এনার্জি ড্রিংকস, স্কিন সাইন ক্রিম, ইস্কাফ সিরাপ, মেহেদী, ঔষধ, বডি লোশন, ডেইরি মিল্ক ও ডার্ক চকলেট, বাঁজি, তাস, চুলের প্রসাধনী, বীজ, চিপস, পিকআপ, সাবান, বডি স্প্রে ও টুথপেস্ট ইত্যাদি।
আটককৃত সব মালামাল নিকটস্থ আখাউড়া ও কুমিল্লা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হবে, বলে জানিয়েছে বিজিবি।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান (পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক অভিযানে এসব অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...