প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Oct 2025, 12:27 AM
কুমিল্লা সদর দক্ষিণে পিস্তলসহ যুবদল কর্মী আটক
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লায় রাসেল নামের এক যুবদল কর্মীকে পিস্তলসহ আটক করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) বিকালে সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের আব্দুল্লাহপুর থেকে তাকে আটক করা হয়।
আটক রাসেল দক্ষিণ রামপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে।
সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সদর দক্ষিণের আব্দুল্লাহপুর গ্রামের লোকজনের সাথে বাকবিতন্ডা হয় পার্শ্ববর্তী গ্রামের রাসেলের সাথে। উভয়পক্ষের বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করতে রাসেল প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়। এঘটনার পরপরই স্থানীয়রা পিস্তল সহকারে যুবদল কর্মী রাসেলকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্র সহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম জানান, পিস্তলসহ আটক রাসেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে আগেও দুইটি মামলা রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
এফএনএস স্পোর্টস: একসময় ছিল দুই ক্লাবের ¯^াভাবিক লেনদেন| এখন সেটি একমুখী লেনদেনে পরিণত হয়েছে| গত এক দ...
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোত...
এফএনএস স্পোর্টস: ফেরান তোরেসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)| বার্সে...
ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
এফএনএস স্পোর্টস:অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে| ডারউইন টেস্টের তৃতীয় দ...
ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
এফএনএস বিদেশ : কর্মীদের ডিউটি ও সময়সূচিতে বারবার পরিবর্তনের প্রতিবাদে কেবিন ক্রুদের ধর্মঘটের কারণে ব...
বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান প...
এফএনএস বিদেশ : বেলজিয়ামের একটি নির্মাণস্থলে সংস্কারকাজ করার সময় বিপুল পরিমাণ ¯^র্ণ পাওয়ার পর পুলিশ এ...
রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
এফএনএস বিদেশ : ভেনেজুয়েলায় গত শুক্রবার রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত আরও ১৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে...